চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়ে ঢাকায় আসছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, যিনি এর আগে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র ফরেন সার্ভিস সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন ১১ জানুয়ারি থেকে শার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে যোগ দেবেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশে তার দেশের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন বেইজিংয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড স্লেটন মিলকে।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূতের দায়িত্ব পাওয়ার আগে প্রেসিডেন্ট মনোনীত প্রার্থীকে সিনেটের শুনানিতে হাজির হতে হয়। সেই শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ডেভিড মিলের ঢাকায় আসা হচ্ছে না। সে কারণে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য ট্রেসি অ্যান জ্যাকবসনকে ‘ভারপ্রাপ্ত’ হিসেবে ঢাকায় পাঠানো হচ্ছে।

জ্যাকবসন সর্বশেষ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিকট প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তার আগে তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব পালন করেন। লাটভিয়ার রিগায় তিনি যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর ছিলেন।

যুক্তরাষ্ট্রের স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জ্যাকবসন।

এছাড়া ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে ডেপুটি এক্সিকিউটিভ সেক্রেটারি এবং সিনিয়র ডিরেক্টর ফর অ্যাডমিনিস্ট্রেশন হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে তার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি পাওয়া জ্যাকবসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে একাধিক সম্মাননা পেয়েছেন।

২০২২ সালের মার্চ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা পিটার হাস গত বছর জুলাই মাসে ফিরে যান। এর পর থেকে মিশন সামলাচ্ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিন।

Tags: ট্রেসি অ্যান জ্যাকবসন
Previous Post

‘জংলি’ সিয়ামকে দেখে যা বলছে নেটিজেন

Next Post

বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

Next Post
ঢাকায় ধুলাবালি ও ধোঁয়া মিশ্রিত বাতাস, যানবাহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বাংলাদেশের ইসলামি সংগঠনের লোগো, যেখানে লেখা 'বাংলাদেশ' ও 'জামায়াতে ইসলামি'. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসসির নিয়োগ নিয়ে জামায়াতের প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT