চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসসির নিয়োগ নিয়ে জামায়াতের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 09, জানুয়ারি 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের ইসলামি সংগঠনের লোগো, যেখানে লেখা 'বাংলাদেশ' ও 'জামায়াতে ইসলামি'. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের নিয়োগদানের বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বিবৃতি তিনি বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন-এ নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে। জনগণের প্রত্যাশা হলো সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকদেরকে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে। কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে।

প্রস্তাবিত তিন জনের একজন হলেন পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়নাঘরের সাথে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রস্তাবিত অপরজন শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে করা সরকারের সাজানো মামলায় মিথ্যা স্বাক্ষ্য প্রদান করে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। এসব চিহ্নিত ব্যক্তিদেরকে পিএসসি-এর সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হলে সরাসরি শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। অবিলম্বে এ সব ব্যক্তিদের নাম অন্তর্ভূক্ত না করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: জামায়াতের প্রতিবাদপিএসসি
Previous Post

বায়ুদূষণে আজ তৃতীয় ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

Next Post

মধুর ক্যান্টিনে আবার পত্রিকা পড়ার সুযোগ

Next Post
বিভিন্ন বয়সের ছাত্ররা ক্যান্টিনে বসে পত্রিকা পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধুর ক্যান্টিনে আবার পত্রিকা পড়ার সুযোগ

অভিযুক্ত শফিউলের তিন দিনের রিমান্ডের জন্য আদালতে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক এমপি শফিউলের তিন দিনের রিমান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT