চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসক ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করার দাবিতে ‘একাডেমিক শাটডাউন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ডাক্তারদের হাতে স্টেথোস্কোপ, স্বাস্থ্যসেবা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের পাশে ডাক্তার লিখতে পারবে না, এমন পাঁচ দফা দাবিতে সারাদেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ এবং কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি জাবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সারাদেশের সব মেডিকেল কলেজে শিক্ষার্থীরা সব ধরনের পরীক্ষা ও ক্লাস বর্জন করেছে আজ। একইসাথে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালগুলোর বিভিন্ন ওয়ার্ডে যে সেবা দেয় তা থেকে বিরত রয়েছে। একাডেমিক শাটডাউন পালন করা হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে ডা. হোসেন বলেন, আমরা কষ্ট করে পাঁচ বছর এমবিবিএস ডিগ্রি করি। আর কেবল বিভিন্ন মেয়াদি কোর্স করেই তারা ডাক্তার হতে চায়।

এদিকে, যারা মেডিকেল অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করেন, তারা নিজেদের ডাক্তার পরিচয় দেয়ার জন্য পদবি ব্যবহার করতে চান। এই দাবিতে তাদের করা একটি রিট হাইকোর্টে চলমান। আগামীকাল মঙ্গলবার ওই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

এমন প্রেক্ষাপটে চিকিৎসকদের সংগঠন ও মেডিকেলের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করছে। ওই রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছেন চিকিৎসকরা।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় ‘কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ টু হাইকোর্ট’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে কেবল এমবিবিএস বা বিডিএস উত্তীর্ণদের বিএমডিসির নিবন্ধন দেওয়া, মেডিকেল অ্যাসিসটেন্টদের (ম্যাটস) নিবন্ধন দেওয়া বন্ধ করা।

এছাড়াও সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ করা, এরই মধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

Tags: ডাক্তারদের কর্মসূচি
Previous Post

আকিজ ইস্পাতের ডিলার কনফারেন্স: অদম্য অগ্রযাত্রার অনন্য অধ্যায়

Next Post

৪৬৯৪ দিনের প্রেম, পরিণয়ে সরব মেহজাবীন

Next Post
দুলনদী ও বর একসঙ্গে বসে ছবি তুলছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৬৯৪ দিনের প্রেম, পরিণয়ে সরব মেহজাবীন

অস্কার জয়ী অভিনেতা ও অভিনেত্রীরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের আগে বড় জয় পেলেন তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT