চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৬৯৪ দিনের প্রেম, পরিণয়ে সরব মেহজাবীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 24, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
দুলনদী ও বর একসঙ্গে বসে ছবি তুলছেন, প্রাকৃতিক পরিবেশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ এপ্রিল, ২০১২— ১৪ ফেব্রুয়ারি, ২০২৫! প্রায় ১৩ বছর! দিনের হিসেবে দাঁড়ায় ৪৬৯৪ দিন! ক্যালেন্ডাারের পাতার এই জটিল হিসেব সহজ করে দিয়েছেন দেশের তারকা অভিনেত্রী মেহজাবীন! আর এই হিসেবটিও মূলত তার একান্ত ব্যক্তিগত!

গাণিতিক এই হিসেব কি পাঠকের কাছে জটিল ঠেকছে? তাহলে সহজ করে বলা যাক। জনপ্রিয় নির্মাতা রাজীব আল আদনানকে সদ্যই বিয়ে করেছেন দেশের তারকা অভিনেত্রী মেহজাবীন। যদিও এরআগে বহুবার চাউর হয় যে, মেহজাবীন প্রেম করছেন রাজীবের সঙ্গে! সেই বিষয়ে কখনো টুঁ শব্দটি করেননি এই জুটি। বরাবরই এসব প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।

আদনান-মেহজাবীনের ‘রিলেশনশিপ’-এর বিষয়টি মিডিয়াতে অনেকটাই ওপেন সিক্রেট ছিল! তবে প্রেমের সম্পর্ক নিয়ে আদনান কিংবা মেহজাবীন কেউই প্রকাশ্যে মুখ না খুললেও, একে অন্যের জন্য ‘বেস্ট চয়েজ’ ছিলেন বলে কৌশলে জানাতেন।

মেহজাবীন ও তার স্বামী বিবাহের পর হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এবার আর কোনো কৌশল নয়। দীর্ঘ দিনের প্রেম পরিণতি পাওয়ায় ‘ওপেন সিক্রেট’ শব্দ দুটি থেকে ‘সিক্রেট’ শব্দটি ছেঁটে দিয়েছেন মেহজাবীন! প্রথমবারের মতো নিজের প্রেমের সম্পর্ক নিয়ে সরব হয়েছেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী!

সোমবার দুপুরে রাজীবের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে মেহজাবীন জানিয়েছেন তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে ১৪ ফেব্রুয়ারি! সেই সাথে জানিয়েছেন, আদনান আল রাজীবের সাথে তার প্রেমের শুরু ২০১২ সালের ৯ এপ্রিল থেকে! ৯ এপ্রিল, ২০১২ থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫— মোট ৪৬৯৪ দিন!

২০১২ সালের ৯ এপ্রিল, সেই বিশেষ দিনটির কথা তুলে ধরে এদিন মেহজাবীন লিখেছেন,“বাঁকা দাঁত আর মনকাড়া হাসি নিয়ে এক ছেলেটি আমাকে দেখতে এসেছিল। আমি শুটিং হাউসের ছাদে দাঁড়িয়ে ছিলাম, আর সে রাস্তা থেকে হাত নেড়ে অভিবাদন জানায়। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম, এবং যখন সে চলে গেল, মনে হলো আমার হৃদয়ের একটা অংশ ওর সঙ্গে চলে গেল। তখনই বুঝেছিলাম—এটাই আমার জন্য সত্যি।”

মেহজাবীন বলন,“১৪ ফেব্রুয়ারি আমরা আমাদের বন্ধন চিরস্থায়ী করলাম। প্রতিজ্ঞা করলাম এই পথচলায় একে অপরের হাত শক্ত করে ধরে রাখব। আদনান আল রাজীব, আমি তোমাকে আমার জীবনের সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।”

“১৩ বছর পর, আজ আমরা একসঙ্গে, একে অপরের সঙ্গে বেড়ে উঠছি, প্রতিটি সাফল্য উদযাপন করছি এবং প্রতিটি চ্যালেঞ্জ একসঙ্গে সামলাচ্ছি। কথায় আছে, ‘সাত বছরের বন্ধুত্ব আজীবন স্থায়ী হয়’—আমরা তা প্রায় দ্বিগুণ সময় পার করেছি।”- বলছিলেন মেহজাবীন।

নতুন অধ্যায়ের শুরুতে সবার প্রতি ভালোবাসা কামনা করে মেহজাবীন লিখেন,“এই নতুন অধ্যায়ের শুরুতে আমরা আপনাদের ভালোবাসা ও দোয়া চাই, যেন সারাজীবন সুখ আর একতায় কাটাতে পারি।”

২০০৯ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন মেহজাবীন চৌধুরী। এরপর নাটক, বিজ্ঞাপন এবং পরে ওটিটিতে দুর্দান্ত সব চরিত্রে অভিনয় করে মেহজাবীন ছোটপর্দার শীর্ষ অভিনেত্রী হয়ে ওঠেন।

গেল ডিসেম্বরে ‘প্রিয় মালতী’ ছবি দিয়ে তার সিনেমায় অভিষেক হয়। বর্তমানে নাটক কমিয়ে তিনি মনোযোগী হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সর্বশেষ গেল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’।

আদনান আল রাজীব হলেন দেশের সুপরিচিত বিজ্ঞাপন নির্মাতা। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে দেশের বড়বড় ব্র্যান্ডের বহু দর্শক প্রিয় টিভিসি তিনি নির্মাণ করে থাকেন। পাশাপাশি আদনান অল টাইম দৌড়ের উপর, বিকেল বেলার পাখি, মিডিল ক্লাস সেন্টিমেন্ট-সহ বহুল দর্শক নন্দিত নাটকও নির্মাণ করেছেন।

‘রান আউট ফিল্মস’ নামে একটি প্রডাকশন হাউজের কর্ণধার আদনান। প্রযোজনাও করে থাকেন। এমনকি মেহজাবীন অভিনীত ‘প্রিয় মালতী’র সহপ্রযোজক হিসেবেও আছেন রাজীব।

Tags: আদনান আল রাজীবনাটকবিয়েমেহজাবীনলিড বিনোদনসিনেমা
Previous Post

চিকিৎসক ছাড়া ডাক্তার পদবি ব্যবহার না করার দাবিতে ‘একাডেমিক শাটডাউন’

Next Post

অস্কারের আগে বড় জয় পেলেন তারা

Next Post
অস্কার জয়ী অভিনেতা ও অভিনেত্রীরা পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের আগে বড় জয় পেলেন তারা

প্রতিবাদে অংশ নেওয়া মানুষ ও পুলিশ, আশুলিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় নারী শ্রমিককে খুনের প্রতিবাদে সড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT