চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদানের ৪ মাসের মাথায় ভেঙে গেল ‘বিগ বস’ তারকা আবদুর সম্পর্ক!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
Smiling young boy in a white shirt and patterned jacket indoors. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের মে মাসে ঘোষণা এসেছিল শারজার মেয়ে আমিরার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন সালমান খান ভক্ত তথা ‘বিগ বস’ তারকা আবদু রোজিক। সেসময় বাগদানও সম্পন্ন হয়েছিল তাদের। যেই সংবাদ ঘটা করেই জানিয়েছিলেন আবদু।

কিন্তু ৪ মাস না গড়াতেই ভেঙে গেল আবদু-আমিরার সম্পর্ক। সম্প্রতি এক সাক্ষাতকারে আবদু নিজেই জানিয়েছেন যে, আমিরার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। বিয়ে ভাঙার কারণ উল্লেখ করে আবদু বলেছেন যে, আমাদের সম্পর্কের উন্নতি হয়েছিল। কিন্তু পরে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, যে কারণে সম্পর্কটি ভাঙতে বাধ্য হয়েছি।

তিনি আরো জানান, তার উচ্চতার কারণে প্রতিদিনই নানান চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাই তার এমন একজন সঙ্গী দরকার যে মানসিকভাবে শক্তিশালী হবেন। তবে তিনি এখনো আশা করেন যে তার জীবনে সঠিক সময়ে সঠিক মানুষটি আসবেন এবং তিনি আবারো তার ভালোবাসা খুঁজে পাবেন।

এর আগে গত ৭ জুলাই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ২০ বছর বয়সী তাজিকিস্তানের এই সংগীতশিল্পীর। কিন্তু ৬ জুলাই দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় অনুষ্ঠিত বক্সিং লড়াইয়ের জন্য তার বিয়ে পিছিয়ে যায়। তবে আবদু রোজিক পরবর্তীতে তার বিয়ের নতুন কোন তারিখ আর ঘোষণা করেননি।

আবদু তাজিকিস্তানের একজন জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি ‘বিগ বস ১৬’-তে অংশগ্রহণের মাধ্যমে ভারতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে পূর্ব পেশাগত বাধ্যবাধকতার কারণে স্বেচ্ছায় ‘বিগ বস ১৬’ ত্যাগ করেন আবদু। ছোটবেলা থেকেই দারিদ্রের মধ্যে দিয়ে বড় হওয়া আবদু  সেই সময় থেকেই রিকেট রোগে আক্রান্ত। ফলে থেমে যায় তার শারীরিক বৃদ্ধি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: 'বিগ বস' তারকাআবদু রোজিক
Previous Post

সালমান, আনিসুল, পলক, মামুন কারাগারে

Next Post

সাবেক বিচারপতি মানিক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার

Next Post
বিচারপতি মানিকের গ্রেপ্তার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক বিচারপতি মানিক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার

নিষ্ক্রিয় সংঘের বর্তমান কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষ্ক্রিয় সংঘের বর্তমান কমিটি, দায়িত্বে অন্তর্বর্তী প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT