চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষ্ক্রিয় সংঘের বর্তমান কমিটি, দায়িত্বে অন্তর্বর্তী প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 19, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নিষ্ক্রিয় সংঘের বর্তমান কমিটির সদস্যরা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা অভিযোগ আর বিতর্কের পর অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি। যার প্রধান হিসেবে আছেন নাট্যজন তারিক আনাম।

সরকার পতনের পর নানান অভিযোগ তুলে সংঘের সংস্কার দাবি করেন সংস্কারকামী শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ।

শিল্পীদের তোলা সংস্কারের দাবিতে বর্তমান কমিটিকে যেকোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। চার মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধান হিসেবে দায়িত্বে থাকছেন তারিক আনাম খান।

এদিন জ্যেষ্ঠ অভিনেতা আজাদ আবুল কালাম অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে প্রস্তাব করেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের নাম। সিদ্ধান্ত হয়, তারিক আনাম খান কমিটির বাকি সদস্যদের বেছে নেবেন। তার নেতৃত্বে আগামী চার মাসের মধ্যে নতুন কমিটি সংগঠনের সংস্কার শেষে নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

কারা থাকতে পারেন অন্তর্বর্তী কমিটিতে, এমনটা জানা যায়নি। তবে সভায় জানানো হয়, পুরাতন কমিটি থেকে চার জন ও সংস্কারপ্রত্যাশী শিল্পীদের মধ্যে থেকে চার জনকে নিয়ে শিগগিরই অন্তর্বর্তী কমিটি গঠিত হবে।

পুরাতন কমিটি নতুন অন্তর্বর্তী কমিটিকে সব ধরনের সহযোগিতা করবে। তবে তাদের কোনো ক্ষমতা থাকবে না। তবে সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান নির্বাহী কমিটির দায়িত্বগুলো পালন করে যাবেন। এসব প্রস্তাব সমর্থন করেছেন সাধারণ সদস্যরা।

Tags: অভিনয়তারিক আনামলিড বিনোদনশিল্পী সংঘসংঘসদস্যসভা
Previous Post

সাবেক বিচারপতি মানিক আরও এক হত্যা মামলায় গ্রেপ্তার

Next Post

মেট্রোরেল বন্ধ: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

Next Post
মেট্রোরেল বন্ধের কারণে স্টেশন ও রুটে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেল বন্ধ: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীর ৫৪টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT