চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ লাখ টাকা নিয়ে ১০ বছর বয়সী ছেলের সঙ্গে আমিন খানের দ্বন্দ্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:27 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in কর্পোরেট নিউজ
A A
শিশু ও যুবকদের সঙ্গে আমিন খান, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দীর্ঘদিন যাবত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল এর প্রতিনিধিত্ব করছেন। সম্প্রতি মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ১০ লাখ টাকা অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন তিনি। সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তার ১০ বছর বয়সি পুত্র ঈশান।

বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে পিতা-পুত্রের হৃদয়গ্রাহী খুনসুটি। বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন সামাজিক প্লাটফর্মে দেখতে পাবেন আমিন খান ভক্তরা।

নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন আমিন খান। ‘সুদর্শন অভিনেতা’ খ্যাত চিত্রনায়ক আমিন খান অভিনয় করেছেন বহু সিনেমায়। ‘হৃদয় আমার’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হীরা চুনি পান্না’, ‘হৃদয়ের বন্ধন’সহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি।

ব্যক্তিগত জীবনে স্নিগ্ধা খানের সঙ্গে সংসার পেতেছেন তিনি। এ দম্পতির দুই পুত্র সন্তান রয়েছে। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্ম ও করপোরেট জগত নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়ক।

এদিকে বাবার পথেই হাঁটছেন কনিষ্ঠ পুত্র ঈশান। এর আগেও মার্সেল এয়ার কন্ডিশনারের (এসি) একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন তিনি। ৪০ সেকেন্ডের ওই বিজ্ঞাপনজুড়েই ঈশানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দেখে মুগ্ধ হন দর্শক। বিজ্ঞাপনচিত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পরই ভাইরাল হয়েছে এই ক্ষুদে মডেল। প্রশাংসা কুড়িয়েছে সবার।

বিজ্ঞাপনচিত্র প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, রাজধানী ঢাকার কাছেই শীতলক্ষ্যা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রাকৃতিক লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হচ্ছে। শিগগিরই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বিজ্ঞাপনচিত্রটির। মার্সেলের চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ এর আওতায় দেশের যেকোন শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ার কন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই। আশা করছি পূর্বের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন।

এর আগে সম্প্রতি ওয়ালটনের ‘নন-স্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনে অ্যাকশন হিরো হিসেবে উপস্থিত হয়েছিলেন আমিন খান। কেড়েছেন দর্শকদের নজর। বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আসার পরপরই হয়েছে ভাইরাল। সেসময় দর্শকরা ভেবেছিলেন আবারও হয়তো সিনেমায় ফিরে আসছেন এই নায়ক।

Tags: আমিন খানমার্সেল
Previous Post

মধুর ক্যান্টিনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

Next Post

নতুন রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি

Next Post
নতুন রাজনৈতিক দলের সদস্যদের ছবি, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি

চ্যানেল আই অনলাইন, ট্রাইটেকের এইচভিএসি প্যাকেজিং ফ্যাক্টরি. Channel i News - চ্যানেল আই নিউজ

আর-পিএসি’র প্যাকেজিং ফ্যাক্টরিতে ট্রাইটেকের এইচভিএসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT