চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর-পিএসি’র প্যাকেজিং ফ্যাক্টরিতে ট্রাইটেকের এইচভিএসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in কর্পোরেট নিউজ
A A
চ্যানেল আই অনলাইন, ট্রাইটেকের এইচভিএসি প্যাকেজিং ফ্যাক্টরি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্যাকেজিং প্রতিষ্ঠান আর-পিএসি তাদের অত্যাধুনিক ফ্যাক্টরির জন্য বিশ্ব মানের এইচভিএসি সমাধানের জন্য বেছে নিয়েছে ট্রাইটেক বিল্ডিং সার্ভিস লিমিটেড-কে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রায় এক লাখ ২০ হাজার বর্গফুট আয়তনের এই ফ্যাক্টরিতে ট্রাইটেক সফলভাবে ৪২৫ টনের দুটি Dunham Bush Water-Cooled VFD Screw Chiller স্থাপন করেছে, যা বিদ্যুৎ-সাশ্রয়ী, স্থায়ী এবং নিরবিচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাকেজিং শিল্পে উৎপাদনশীলতা এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্য একটি কার্যকর এইচভিএসি সিস্টেমের গুরুত্ব অপরিসীম। কারণ, এটি শুধুমাত্র উৎপাদন প্রক্রিয়ায় স্থিতিশীলতায় বজায় রাখে না, বরং উৎপাদন খরচও কমিয়ে আনে। অটোমেটেড উৎপাদন প্রক্রিয়ায় সঠিক তাপমাত্রা এবং আদ্রতা নিয়ন্ত্রণ পণ্যের গুণমান এবং উৎপাদনের ম্যান নিশ্চিত করে। সঠিক এইচভিএসি ডিজাইন এবং প্রযুক্তি ব্যবহারে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত হয়।

আর-পিএসি এর জন্য এই প্রকল্পটি এক অনন্য উদাহরণ, যেখানে স্মার্ট এইচভিএসি ডিজাইনের মাধ্যমে বিদ্যুৎ খরচ প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। ফলে উৎপাদন খরচ কমে এসেছে এবং কার্বন নিঃসরণের মাত্রাও হ্রাস পেয়েছে। এটি আর-পিএসি এর টেকসই উৎপাদন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দুই দশকের বেশি সময় ধরে ট্রাইটেক বাংলাদেশের বিভিন্ন শিল্প খাতে শক্তি-সাশ্রয়ী এবং টেকসই এইচভিএসি সমাধান দিয়ে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্যাকেজিংসহ বিভিন্ন খাতে ট্রাইটেকের বিশেষায়িত এইচভিএসি সিস্টেম সফলভাবে ইনস্টল হয়েছে। প্রতিটি প্রকল্পে ট্রাইটেকের লক্ষ্য থাকে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সেরা মানের সমাধান প্রদান করা, যা পরিবেশবান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক।

ট্রাইটেকের শক্তি সাশ্রয়ী প্রযুক্তি, অভিজ্ঞ প্রকৌশল দল এবং নিরবিচ্ছিন্ন সাপোর্ট সিস্টেম প্রতিটি প্রকল্পকে করে টেকসই ও নির্ভরযোগ্য। আর-পিএসি এর মতো প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন ট্রাইটেকের প্রযুক্তিগত সক্ষমতা ও পেশাদারিত্বের প্রমাণ, যা ভবিষ্যতেও শিল্প খাতে উদ্ভাবনী সমাধান প্রদানের প্রতিশ্রুতি বহন করে।

Previous Post

নতুন রাজনৈতিক দলের নাম হবে ‘জাতীয় নাগরিক পার্টি

Next Post

প্লাস্টিক ও ফুটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষ্যে ইসিফোরজে’র কর্মশালা

Next Post
প্লাস্টিক ও ফুটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষ্যে ইসিফোরজে’র কর্মশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্লাস্টিক ও ফুটওয়্যার শিল্পের অগ্রগতির লক্ষ্যে ইসিফোরজে’র কর্মশালা

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্রিকেট প্র্যাকটিস করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিতে চোখ অজিদের, অস্ট্রেলিয়াকে আটকাতে চায় আফগানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT