চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
8:20 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজার সৈকতে তরঙ্গের মাঝে নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মো. সায়মন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।সে উখিয়া উপজেলার পালাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমের ছেলে।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী সেইফ লাইফগার্ড কর্মীদের সুপারভাইজার মো. ওসমান গণি জানান, রোববার বিকেল ৪ টায় কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটেছে।

সায়মনের বন্ধু ও স্থানীয়দের বরাতে ওসমান গণি বলেন, রোববার বিকালে সৈকতের কলাতলী ও সুগন্ধা পয়েন্ট এলাকার সাগরে সায়মনসহ তিন বন্ধু মিলে গোসলে নামে। তারা তিনজনই টিউব নিয়ে গোসলে নেমেছিল। এক পর্যায়ে সায়মনের সাথে থাকা টিউবটি ঢেউয়ের ধাক্কায় ছিটকে ভেসে যায়। এতে স্রোতের টানে সে ভেসে যেতে থাকে। এসময় বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খোঁজ নিলেও সায়মনের সন্ধান পাননি।

লাইফগার্ডের এ সুপারভাইজার বলেন, ঘটনার পর থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালালেও লাইফগার্ড কর্মীরা সায়মনের সন্ধান পাননি। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে কিছু একটা ভাসতে দেখে স্থানীয়রা। পরে লাইফগার্ডের একটি দল সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাগরে গোসলে নেমে মৃত্যু হওয়া যুবকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

Tags: কক্সবাজারমৃত্যু
Previous Post

কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

Next Post

প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়

Next Post
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, প্রবেশদ্বার ও প্রাকৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা ফল পুনর্মূল্যায়নের দাবিতে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব ভক্তদের লংমার্চে হামলা: আহত অনেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT