চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

এস কে রাসেল by এস কে রাসেল
8:08 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুফিয়া খাতুন নামের এক নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা মামলায় এক জনকে মৃত্যুদণ্ড ও দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এ মামলার অপর ১২ জন আসামীকে বেকসুর খালাসের আদেশ দেয় আদালত।

আজ রোববার ২০ অক্টোবর বিকেলে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিম উদ্দিন হোসেনপুর উপজেলার হারেঞ্জা গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। যাবজ্জীবনপ্রাপ্ত মোবারক হোসেন ও মোশারফ হোসেন একই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নিহত সুফিয়া খাতুনের স্বামী হেলাল উদ্দিনের সাথে আসামিদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে ২০১৪ সালের ২৯ আগষ্ট বেলা ১১ টার দিকে জমিতে কাজ করার সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামলা চালায়। খবর পেয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন স্বামীকে বাঁচতে গেলে তাকে ছুরি দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর আহত করে আসামিরা। স্থানীয়রা সুফিয়া খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পরদিন নিহতের স্বামী হেলাল উদ্দিন বাদী হয়ে ১৭ জনকে আসামী করে হোসেনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ সোলায়মান কবীর। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) শ্রী যজ্ঞেশ্বর রায় চৌধুরী। মামলাটির আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এ রশিদ।

Tags: কিশোরগঞ্জমৃত্যুদণ্ডযাবজ্জীবন
Previous Post

বিকাশের উদ্যোগে সংগৃহীত বই পৌঁছে যাচ্ছে সারাদেশের লাইব্রেরিতে

Next Post

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

Next Post
কক্সবাজার সৈকতে তরঙ্গের মাঝে নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, প্রবেশদ্বার ও প্রাকৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বর্ষে ভর্তির সময় বাড়ালো ইসলামী বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT