চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি আগ্রাসনের এক বছর: মৃত্যু, ক্ষুধা আর ধ্বংসস্তুপের নগরী গাজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:11 পূর্বাহ্ন 07, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার ও উদ্ধারকারীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলি আগ্রাসনের একবছর পূর্ণ হয়েছে আজ। যুদ্ধবিরতির কথা থাকলেও আলোচনায় আটকে গেছে সব। গাজা উপত্যকা এখন শুধু মৃত্যুকূপ আর ধ্বংসস্তুপে পরিপূর্ণ। অব্যাহত ইসরায়েলি হামলায় এখনো দিশেহারা ফিলিস্তিনিরা। গত ১ বছরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি।

ফিলিস্তিনে যে যুদ্ধ শুরু হয়েছিল এক বছর আগে, ধীরে ধীরে তা বিস্তৃতি লাভ করছে। গত শনিবার রাতে ইসরায়েলের ভয়ংকর হামলার সাক্ষী হলো লেবানন। এদিকে গাজায়ও হামলা এখনো চলছে।

এরই মধ্যে সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা, তেহরানে অভিযান চালিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

শুরুটা গত বছরের ৬ অক্টোবর। সেই রাতেও সাজানো ছিল রাস্তাঘাট আর সুউচ্চ ভবন। কর্মব্যস্ত ছিল ফিলিস্তিনিরা। কিন্তু রাতের অন্ধকার শেষে যখন ভোর হলো বিশ্ব দেখলো এক আলাদা গাজা শহর।

৭ অক্টোবর শনিবার দিনের বেলায় চারদিকে মৃত্যু আর ধ্বংসস্তুপ বাড়তে থাকলো গাজাজুড়ে। কেননা ওই দিন সকালে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের দক্ষিণে হামলা চালায়। এতে নিহত হয় এক হাজার ২০০ জন আর জিম্মি করে রাখে ২৫০ জনকে। ইসরায়েলও পাল্টা হামলা চালায় গাজা উপত্যকায়। বিমান হামলার পাশাপাশি শুরু করে স্থল অভিযান, যা এখনো অব্যাহত।

ফ্রান্সের ফুটবল তারকা রাবিও ফুটবল ম্যাচে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সেই ভয়াবহ ৭ অক্টোবর। সেদিনের পর থেকে গাজা আজ পরিণত হয়েছে মৃত্যুকূপ আর ধ্বংস্তুপে। কয়েক দফা যুদ্ধবিরতির কথা থাকলেও আলোচনায় আটকে গেছে সব। ইসরায়েলি আগ্রাসনে গাজাজুড়ে বেড়েছে ফিলিস্তিনিদের স্বজন হারানোর কষ্ট আর ক্ষুধা।

আগ্রাসনের এক বছর পূর্ণ হওয়ার দিনও ইসরায়েলি হামলায় ৯ শিশুসহ প্রাণ হারিয়েছেন ২৬ ফিলিস্তিনি। এনিয়ে গত এক বছরে ইসরায়েলি হামলায় ৪১ হাজার ৮৭০ ফিলিস্তিনি নিহত এবং ৯৭ হাজার ১৬৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আর বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের বর্ষপূর্তির এক দিন আগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্বের বিভিন্ন দেশের লাখো মানুষ। একইসঙ্গে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানান ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীরা।

এদিকে, গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে। ফিলিস্তিনকে সমর্থন দিয়ে এরইমধ্যে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান, লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরা। জবাবে ইসরায়েল লেবাননে বিমান হামলার পাশাপাশি স্থল হামলা অব্যাহত রেখেছে। এতে প্রায় ২ হাজার লেবানিজ নিহত ও বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।

Tags: ইসরায়েল-হামাসইসরায়েলি আগ্রাসনগাজা যুদ্ধগাজা হামলা
Previous Post

ভারতে পালানোর সময় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র আটক

Next Post

জ্বালানি খাতে আরও প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান

Next Post
নৌকা, ডলার নোট ও বিদ্যুৎ তারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালানি খাতে আরও প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানসহ পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT