গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার একদিনেই উদ্ধার করা হয় নারী, ভবঘুরে ও আইনজীবীসহ ৫ জনের মরদেহ। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগেই অপরাধ বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে বলে মনে করছে পুলিশ।








