চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালের জোড়া গোল, রিয়াল থেকে পয়েন্ট-গোলে এগিয়ে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় নিজেদের দুরন্ত ফর্ম বজায় রেখেছে বার্সেলোনা। ভ্যালেন্সিয়ায় প্রতিপক্ষ লেভান্তের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় তুলেছে কাতালান ক্লাবটি। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের দল। চীরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে পয়েন্ট ও গোল ব্যবধানে বেশ খানিকটা এগিয়ে রইল দলটি। 

ম্যাচের পাঁচ মিনিটের সময় বার্সেলোনার প্রথম গোলটি করেন জাভি এসপার্ট। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দুরন্ত ফর্মে থাকা লামিন ইয়ামাল। বিরতির পর ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। ৭৯ মিনিটে লেভান্তের প্রথম গোল করেন আইভান রোমেরো। ৮৮ মিনিটে রজার বার্গ লেভান্তের দ্বিতীয় গোল করার পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চতুর্থ গোল করেন করিম আদেয়েমি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন লামিন ইয়ামাল। চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচে দুই গোল করেন এই স্প্যানিশ উইঙ্গার। তার সাবলীল ড্রিবলিং এবং নিখুঁত ফিনিশিংয়ের সামনে পাত্তাই পায়নি লেভান্তের রক্ষণভাগ।

এ জয়ে মূল্যবান তিন পয়েন্ট পেয়ে লা লিগার টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে করল বার্সেলোনা। পাঁচ ম্যাচ শেষে পাঁচটিতেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সা। পয়েন্টের সাথে ৭ গোল ব্যবধানেও এগিয়ে ফ্লিকের শিষ্যরা। পাঁচ ম্যাচ শেষে চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১০ পয়েন্ট নিয়ে তিনে আলাভেস।

Tags: ইয়ামালজাভিবার্সেলোনারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টসলেভান্তে
Previous Post

এগার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আসিফের বিরুদ্ধে দুদকের তদন্ত

Next Post

সাগর-রুনির হত্যাকারীদের শাস্তি নিশ্চিতে প্রসিকিউশনের কাছে পরিবারের অভিযোগ

Next Post
Family submits complaint to prosecution seeking punishment for Sagar-Runi's killers.

সাগর-রুনির হত্যাকারীদের শাস্তি নিশ্চিতে প্রসিকিউশনের কাছে পরিবারের অভিযোগ

প্রেমে শুধু কবিতা নয়; সমীকরণও আছে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT