চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুমন রায় by সুমন রায়
9:39 পূর্বাহ্ন 30, অক্টোবর 2023
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
রাজধানীর নবাবপুরে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুন ছড়িয়ে পড়ছে ভবনের ওপর. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় পাইকারী কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার পরপর শেখেরচর-বাবুরহাটের ইনডেক্স প্লাজাসংলগ্ন শার্টিং বা ফলপট্টিতে হঠাৎই আগুন লেগে যায়।

মুহুর্তের মধ্যে এই আগুন শতাধিক দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ৩ঘন্টা চেষ্টার পর রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এরই মধ্যে ছড়িয়ে পড়া আগুনে অন্তত শতাধিক দোকান পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে এখনো কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীদের প্রায় শতকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্র বলছে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় পলাশ ও ঘোড়াশালের আরও ৩টি ইউনিট। এরই মধ্যে গাজীপুর এবং নারায়ণগঞ্জ থেকে আসে আরও ২টি ইউনিট। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় ৩ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. আনোয়ারুল হক জানান, আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে, তা জানা যায়নি। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। রাত সোয়া ২টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

Tags: ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সভয়াবহ অগ্নিকাণ্ড
Previous Post

হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার ডার্বিতে জিতল সিটি

Next Post

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

Next Post
ভারতের ট্রেনের সংঘর্ষের ফলে ক্ষতিগ্রস্ত ট্রেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ড্রেসিংরুমে ঐক্যে ধরেছে ফাটল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT