চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ড্রেসিংরুমে ঐক্যে ধরেছে ফাটল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 পূর্বাহ্ন 30, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুঃস্বপ্নের এক বিশ্বকাপ পার করছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের চারটিতেই হেরে সেমিফাইনালের আগেই ক্রিকেটের জনকদের বিদায় নেয়াটা এখন যেন কেবলই সময়ের ব্যাপার। গাণিতিকভাবে এখনো কোনো দল টুর্নামেন্ট থেকে ছিটকে না গেলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সেই সমীকরণ মেলানো বেশ কঠিন।

এরই মাঝে ইংল্যান্ডের ড্রেসিংরুমে অস্থিরতা ও খেলোয়াড়দের মাঝে ঐক্যে ফাটল ধরেছে বলে দাবি করেছেন ইয়ন মরগান। বিশ্বকাপজয়ী অধিনায়কের এমন দাবি অবশ্য অস্বীকার করছেন দলটির কোচ ম্যাথু মট।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে টিভি সাক্ষাৎকারে মরগান বলেন, ‘দলটি টুর্নামেন্ট শুরুর আগে প্রত্যাশার তুলনায় অতুলনীয় ছিল। আমি মনে করি ড্রেসিংরুমে অন্য কিছু ঘটছে।’

২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হেরে থ্রি লায়নরা গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল। তবে সেই সময় দলের কাছে প্রত্যাশার মাত্রা এতো উঁচুতে ছিল না বলেও জানান।

‘সেই ড্রেসিংরুমে প্রত্যাশার মাত্রা ভিন্ন ছিল। আপনি কেবলমাত্র কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য প্রত্যাশায় ছিলেন। আপনি রূপালী পাত্রের (বিশ্বকাপ ট্রফি) জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, এমন আশা করা হয়নি।’

‘এখন যারা খেলছে তারা এই টুর্নামেন্টটি জিততে চেয়েছিল। পরের ৫০ ওভারের বিশ্বকাপ ২০২৭ সালে বলে। এই ছেলেদের মধ্যে আট বা নয়জন তখন দলে থাকবে না। তাদের বয়স হবে এবং বেশিরভাগই অবসরে যাবে। একটি বিশেষ সময়ে সাদা বলের ক্রিকেটে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়ার বিশাল হাহাকার থাকবে। কারণ ড্রেসিংরুমে সেই গুণমান পাওয়া কঠিন।’

লক্ষ্ণৌতে টিম ইন্ডিয়ার কাছে ১০০ রানের শোচনীয় হারের পর মরগানের দাবি প্রসঙ্গে কথা বলেন মট। দশ দলের আসরে টেবিলের তলানিতে থাকা সত্ত্বেও দলীয় ঐক্য মজবুত আছে বলেই তার ভাষ্য।

‘সবাই একে অপরকে চারপাশে সাহায্য করার চেষ্টা করছে। আপনি যখন জিতছেন তখন এটি করা সহজ। কিন্তু আপনি যখন হেরে যাচ্ছেন, তখন অনেক কঠিন। আমরা উঠার চেষ্টা চালিয়ে যাচ্ছি সেজন্য আমি গর্বিত। এই মুহূর্তে আমাদের তাঁবুর ভেতরে থাকা যে কেউ বলবে, এমন ফলাফল সত্ত্বেও আমরা একটি শক্ত ইউনিট।’

চার বছর আগে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া মরগানের কথার প্রেক্ষিতে নরম সুরেই কথা বলেন ৫০ বর্ষী ইংলিশ কোচ। বললেন, ‘ইয়ন তার মতামৎ দেয়ার অধিকার রাখে। স্পষ্টতই তার সন্তানের জন্মের কারণে কয়েক সপ্তাহের জন্য দূরে ছিলেন। তিনি ড্রেসিংরুমের মধ্যে এবং আশেপাশে যাননি। তবে আমি অবশ্যই তার সাথে এটি নিয়ে কথা বলবো। তার সাথে আমাদের সত্যিই ভালো সম্পর্ক আছে। সুতরাং যদি সে এমন কিছু দেখে থাকে, আমি অবশ্যই সেই বিষয়ে কথোপকথন হবে।’

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডমটমরগানলিড স্পোর্টস
Previous Post

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১৩

Next Post

হলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় রায় আজ

Next Post

হলি আর্টিজান জঙ্গি হামলা মামলায় রায় আজ

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় দায়ী ব্যক্তিকে আটক করেছেন ড. মোমেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে কূটনৈতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT