চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 পূর্বাহ্ন 09, জুন 2024
in - টপ লিড নিউজ, অপরাধ
A A
গুলশানে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক কনস্টেবল কাউসার নিহত হয়েছেন। বাকবিতণ্ডার জেরে তাকে গুলি করেন কনস্টেবল মনির। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে গুলশানে ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‌‘সম্ভবত মানসিক সমস্যার কারণে আমাদের এক কনস্টেবল আরেক কনস্টেবলকে গুলি করেছে। এ ঘটনায় পথচারী আহত হয়েছে বলে শুনেছি।তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি নিক্ষেপকারী পুলিশ সদস্য মানসিক বিকারগ্রস্ত।

জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে বাকবিতণ্ডা চলছিল কনস্টেবল মনির ও কনস্টেবল কাউসারের মধ্যে। সেটার জের ধরে এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল বের করে কাউসারকে গুলি করেন মনির।

এ বিষয়ে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, ‌‘গুলশান কূটনৈতিক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে পুলিশ সদস্য। আমরা এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটিসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, কে বা কারা এজন্য দায়ী তা এখনো জানা যায় নি। এ ব্যাপারে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জানা যায়, এ ঘটনার পর পর পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। হ্যান্ডমাইকের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যকে আত্মসমর্পণ করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের বিশেষ বাহিনী সোয়াট ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্য মোতায়েন রয়েছে।

Tags: গুলশানপুলিশের গুলিতে পুলিশ নিহত
Previous Post

অস্ট্রেলিয়াকে হারাতে দুইশর উপরে টপকাতে হবে ইংলিশদের

Next Post

বেঞ্চে রোনালদো, ক্রোয়েশিয়ার কাছে হারল পর্তুগাল

Next Post
পর্তুগাল দলের খেলোয়াড়রা বেঞ্চে বসে আছেন, রোনালদো রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঞ্চে রোনালদো, ক্রোয়েশিয়ার কাছে হারল পর্তুগাল

অস্ট্রেলিয়ার ক্রিকেটার আনন্দিত, ইংল্যান্ড ক্রিকেটার হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT