চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 পূর্বাহ্ন 09, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার আনন্দিত, ইংল্যান্ড ক্রিকেটার হতাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই শতাধিক রানের চ্যালেঞ্জ ছিল ইংল্যান্ডের সামনে। চ্যালেঞ্জ মোকাবেলা অস্ট্রেলিয়া বোলারদের সামনে ব্যর্থ হয়েছেন ইংলিশ ব্যাটাররা, ফলাফল পরাজয়। ৩৬ রানে হেরে সুপার এইটের পথ কঠিন হয়ে দাঁড়াল জশ বাটলারদের সামনে।

আসরে নিজেদের প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায় ইংল্যান্ডের। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় স্কটল্যান্ডের সঙ্গে। ওদিকে স্কটিশরা নামিবিয়াকে হারিয়ে ছন্দে রয়েছে। অজিদের কাছে হেরে তাই ইংলিশদের সুপার এইটের পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ব্রিজটাউনে দুই শক্ত প্রতিপক্ষের লড়াইয়ে টসে জিতে আগে বোলিং নেয় ইংল্যান্ড। নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ২০১ রান জমা করে অস্ট্রেলিয়া। জবাবে নেমে ৬ উইকেটে ১৬৫ রানে থামে ইংল্যান্ড।

বড় লক্ষ্য সামনে রেখে ব্যাটে নেমে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৭২ রান আনেন ফিল সল্ট ও জস বাটলার। অষ্টম ওভারের প্রথম বলে সল্টকে ফেরান জাম্পা। ৪টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৩৭ রান করেন এই ওপেনার। ৯.৫ ওভারে ৯২ রানে বাটলারকে দ্বিতীয় শিকার বানান জাম্পা। ৫টি চার ও ২টি ছক্কায় ২৮ বলে ৪২ রান করেন ইংলিশ অধিনায়ক।

এরপর ধারাবাহিকভাবে আরও চার উইকেট হারায় ইংল্যান্ড। বাকী ব্যাটারদের মধ্যে মঈন আলী তিন ছক্কায় ১৫ বলে ২৫ রান করেন। ১৬ বলে ২০ রান করেন হ্যারি ব্রুক এবং ১২ বলে ১৫ রান করেন লিয়াম লিভিংস্টোন।

অজিদের হয়ে প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নেন।

আগে ব্যাটে নেমে ওয়ার্নার ও হেড, ৫ ওভারে ৭০ রানের উদ্বোধনী জুটি গড়ে বিচ্ছিন্ন হন। পরে কেউ তাদের ব্যক্তিগত সংগ্রহ ছাড়িয়ে যেতে না পারলেও ছোট-মাঝারি অবদান রেখেছেন। শুরুতে ঝড় তোলা ডেভিড ওয়ার্নার ২ চার ও ৪ ছয়ে ১৬ বলে ৩৯ করে মঈন আলীর বলে বোল্ড হন। তার ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড ২ চার ও ৩ ছয়ে ১৮ বলে ৩৪ করে ফেরেন জফরা আর্চারের বলে বোল্ড হয়ে।

তিনে নামা অধিনায়ক মিচেল মার্শ ২টি করে চার-ছয়ে ২৫ বলে ৩৫ করে রানচাকা সচল রাখেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩ চার এক ছয়ে ২৫ বলে ২৮ করে চাকা ঘোরাতে সচেষ্ট থাকেন।

মাঝে মার্কাস স্টয়নিস ২টি করে চার-ছয়ে ১৭ বলে ৩০ রান করে যান। শেষদিকে টিম ডেভিড ৮ বলে ১১, ম্যাথু ওয়েড ৯ বলে ১৬ রানে অপরাজিত থেকে শুরুর দিশাকে সুন্দর সমাপ্তি দেন।

ক্রিস জর্ডান নেন ২টি উইকেট। মঈন, আর্চার, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন ১টি করে উইকেট নেন গণ খরুচে দিনে।

Tags: অস্ট্রেলিয়া২৪ইংল্যান্ড২৪ওয়ার্নারটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪লিড স্পোর্টস
Previous Post

বেঞ্চে রোনালদো, ক্রোয়েশিয়ার কাছে হারল পর্তুগাল

Next Post

‘এমনি রাস্তায় পড়ে আছে, নাটক করতাছে’

Next Post
বাংলাদেশে পুলিশ সদস্যরা রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এমনি রাস্তায় পড়ে আছে, নাটক করতাছে’

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, উইকেটের সামনে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উগান্ডাকে বড় লক্ষ্যই দিলো ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT