চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:00 পূর্বাহ্ন 12, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
প্রবাসী বাংলাদেশির সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত পরিবারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোশারফ হোসেন: কুয়েতে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বরইয়া গ্রামের ইদ্রিচ ব্যাপারী বাড়ির মুমিনুল হকের ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সাবাহ আল-আহমাদ রোডের নিকটবর্তী জায়গায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আমির। এই ঘটনায় গুরুতর আহত হয় আরও একজন।

নিহত আমিরের স্বজন ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে বাঙালি অধ্যুষিত এলাকা খ্যাত হাসাবিয়া নিজ বাসস্থান থেকে কাজের উদ্দেশ্যে দেশটির মরু অঞ্চল ওয়াফরা যান আমির। পড়ন্ত বিকেলে কাজ শেষ করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন আমির। তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আমির হোসেন দীর্ঘ ১৫ বছর কুয়েতে ২০ নং খাদেম আকামায় কর্মরত ছিলেন। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে আমির হোসেন সবার বড়। তার দুই সন্তান রয়েছে।

আমির হোসেনের মরদেহ আদান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

Tags: কুয়েতে দুর্ঘটনায় ‍মৃত্যুসড়ক দুর্ঘটনা
Previous Post

গুপ্তচরবৃত্তিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌ কর্মকর্তাকে মুক্তি দিয়েছে কাতার

Next Post

বুয়েট প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশিত

Next Post

বুয়েট প্রাক্-নির্বাচনী ভর্তি পরীক্ষার যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশিত

পাখির ঝাঁক উড়ে যাচ্ছে আকাশে, পরিবেশের শান্তি ও স্বস্তি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর ফেনীর দাগনভূঁঞার হাজেরা খাঁ দিঘি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT