পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর ফেনীর দাগনভূঁঞার উত্তর আলমপুর গ্রামের হাজেরা খাঁ দিঘি ও আশপাশের এলাকা। এ যেন প্রকৃতিতে নান্দনিক ছোঁয়া। নয়নাভিরাম দৃশ্য দেখতে প্রতিদিন ভীড় জমান প্রকৃতিপ্রেমিরা। পরিবেশের অলংকার পরিযায়ী পাখি রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।







