চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: চবি ভিসি

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
8:38 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাতভর অবরোধ ও ভাঙচুরের ঘটনার পর এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় চবি উপাচার্যের কার্যালয়ে এ সম্মেলন আয়োজিত হয়। সভায় উপাচার্য ড. শিরীণ আখতার গতকালের ঘটনায় একটি নির্দিষ্ট গোষ্ঠীর জড়িত থাকার ইঙ্গিত দেন।

ড. শিরীণ আখতার বলেন, গতকাল রাতে শাটল ট্রেনের দুর্ঘটনায় আহতদের দেখতে আমরা মেডিকেলে যাই। এরই মধ্যে জানতে পারি ক্যাম্পাসে বিশৃঙ্খলা হচ্ছে। কারা এর পেছনে দায়ী তা তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি বলেন, কী করে যে ২০০ থেকে ৩০০ ছেলে-মেয়ে হাতে দা, কিরিচ পেল এবং ভিসির বাংলো, ক্লাব, পরিবহনে ভাঙচুর করলো তা আমাদের অবাক করেছে। এগুলো ছাত্রসুলভ আচরণ না।

মামলা কতজনের বিরুদ্ধে হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এগুলো জানি না। কিন্তু তিনটি মামলা করা হয়েছে। ভিসি বাসভবন ভাঙচুর, নিরাপত্তা অধিদপ্তর ভাঙচুর, গার্ড বা ভিসি হত্যাচেষ্টায় ‘এটেম্পট টু মার্ডার’ এই তিনটি বিষয়ে মামলা করা হয়েছে। আরও মামলা করা হবে।

এসময় বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভাঙচুর চললেও প্রশাসনের কেউ ক্যাম্পাসে কেন উপস্থিত ছিলেন না এ প্রশ্নের জবাবেও কোনো উত্তর দিতে পারেননি উপাচার্য।

সভায় উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য ড. বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য ড.আবুল মনসুর, ড. খাইরুল ইসলাম, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হকসহ আরও অনেকে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শাটল ক্যাম্পাস অভিমুখে আসার সময় ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি ছাদে থাকা ১৬ জন শিক্ষার্থী গাছের ডালের সাথে বাড়ি খেয়ে আহত হন। পরে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষার্থীরা ট্রেন থেকে জিরো পয়েন্টে মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে। তারা আগুন জ্বালিয়ে দেয় ট্রেনের বগি, জিরো পয়েন্টে ও উপাচার্যের বাসভবনের সামনে। ভাঙচুর চলে জিরো পয়েন্ট পুলিশ বক্স, ভিসির বাসভবনে ও পরিবহন দপ্তরে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও ক্ষয়-ক্ষতির মোট হিসাব করতে পারেনি। সরেজমিনে দেখা যায়, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জন্য ব্যবহৃত অর্ধশতাধিক বাস, মাইক্রো বাস, মিনি ট্রাক ভাঙচুর করা হয়েছে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
Previous Post

শেখ হাসিনার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে: নরেন্দ্র মোদি

Next Post

শনিবার শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

Next Post
বিশ্ব নেতাদের পতাকা সহ জি-২০ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

ডায়াবেটিস মহামারির বিষয়ে বক্তৃতা দিচ্ছেন একজন বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দক্ষিণ এশিয়া এখন ডায়াবেটিস মহামারির অন্যতম কেন্দ্রস্থল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT