চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারি চাকরিজীবীরা সর্বজনীন পেনশনের আওতাভুক্ত নয়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 17, আগস্ট 2023
in বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের পেনশনের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমাদের সরকারি চাকরিজীবীরা পেনশন পান। যারা চাকরি করে না তারা তো পান না। কাজেই এটা সরকারি চাকরিজীবীর জন্য নয়। যারা সরকারি চাকরি করেন, বেতন পান, তাদের জন্য এটা প্রযোজ্য হবে না। সরকারি চাকরির বাইরে যে জনগোষ্ঠী, শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি।

তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে গণভবনে থেকে ভার্চুয়ালী উদ্বোধন কর্মসূচিতে যুক্ত হয়ে এই কথা বলেন।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। একদিকে করোনা, অন্যদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এসব মোকাবিলা করে দেশ এগিয়ে নিচ্ছি। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য ও অতিদারিদ্র্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তাসহ সব খাতে সেবা দিচ্ছি। শত বাধা পেরিয়ে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকা, এই সরকারের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন সরকার প্রধান।

তিনি বলেন, ১৯৯৬ সালে যখন আমরা সরকারে এলাম, তখন সর্বজনীন মানুষের জন্য কী করতে পারি সেই বিষয়ে চিন্তা করেছিলাম। ২০০৮-এ নির্বাচনী ইশতেহারে আমরা সর্বজনীন পেনশন স্কিমের সিদ্ধান্ত নিই। এটা করার জন্য যথেষ্ট সময় লাগে। তখন মানুষের আর্থসামাজিক অবস্থাও খারাপ ছিল। তখন মানুষের মাথাপিছু আয় ছিল নিম্নস্তরে। অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করতো।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতেই শোকের মাসেই আমরা এই পেনশন স্কিম উদ্বোধন করছি। জাতির পিতার একমাত্র লক্ষ্য ছিল মানুষের মুখে হাসি ফোটানো। সেই চিন্তা থেকেই তিনি আজীবন সংগ্রাম করেছেন। শোকের মাসে আমরা এই অনুষ্ঠান করছি তার প্রতি শ্রদ্ধা জানাতে। তার সাথে সাথে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

সর্বজনীন এই পেনশন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ভবিষ্যত সুরক্ষার কথা চিন্তা করে প্রণয়ন করা হয়েছে যা উন্নত দেশগুলোতেও রয়েছে। চারটি স্কীমের মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য প্রগতি, ব্যবসা-বাণিজ্যে নিযুক্তদের জন্য সুরক্ষা, প্রবাসীদের জন্য প্রবাসী এবং নিম্ন আয়ের মানুষের জন্য সমতা স্কীম। পেনশন ব্যবস্থার আওতায় ১৮ থেকে ৫০ বছর বয়সীরা আসবে, তারা ৬০ বছর পরে পেনশন পেতে শুরু করবে। টানা ১০ বছর প্রিমিয়াম দেয়ার পরে তারা পেনশন সুবিধা পাবেন।

Tags: পেনশনপ্রধানমন্ত্রীবঙ্গবন্ধুশ্রদ্ধাসর্বজনীন
Previous Post

সৌদি লিগে যাওয়ার কারণ জানালেন নেইমার

Next Post

নেটফ্লিক্সে এসেছে ‘ডেপ ভার্সেস হার্ড’, চলছে আলোচনা-সমালোচনা

Next Post
অভিনেতা জনি ডেপ ও অভিনেত্রী ক্যামিলা বেল্লা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে এসেছে ‘ডেপ ভার্সেস হার্ড’, চলছে আলোচনা-সমালোচনা

২০০৫ সালে ঢাকাসহ ৬৩ জেলায় বোমা হামলা করে জেএমবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে জেএমবির সিরিজ বোমা হামলার ১৮ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT