আজ ১৭ আগস্ট, সারাদেশে সিরিজ বোমা হামলার ১৮ বছর। ২০০৫ সালে রাজধানীসহ দেশের ৬৩ জেলার ৪শ’ স্থানে প্রায় ৫শ’ বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি। ওই ঘটনায় পুলিশ সারাদেশে ১৫৯টি মামলা করে, যার মধ্যে শতাধিক মামলার বিচার কাজ শেষ হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। তবে সাক্ষী জটিলতায় বাকি মামলা নিষ্পত্তি করা যাচ্ছে না।







