চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারা দেশে জিপিএ-৫ কমেছে ৮৬,০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:37 অপরাহ্ন 28, জুলাই 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ সকালে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় সারা দেশে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৮৬ হাজার ২৪ জন। এছাড়াও কমেছে গড় পাসের হার।

শুক্রবার ২৮ জুলাই সকাল ১০টায় অনলাইন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একযোগে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এরআগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর অনলাইনে ফলাফল প্রকাশের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ফলাফল বিশ্লেষণে জানা যায়, এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। যাদের মধ্যে ছাত্র ৮৪ হাজার ৯৬৪ আর ছাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৬১৪ জন। এবারের পরীক্ষায় ২১ লাখ পাঁচ হাজার ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও, অংশ নিয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। যাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। আর অকৃতকার্য হয়েছেন চার লাখ ৩১০ জন শিক্ষার্থী।

গত বছরের জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন জিপিএ ৫ পেয়েছে। যা এই বছরের তুলনায় ৮৬ হাজার ২৪ জন বেশি। ২০২২ সালে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এরমধ্যে ছাত্র ছিল ১০ লাখ ৯ হাজার ৫১১ জন এবং ছাত্রী ছিল ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন।

এছাড়াও গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। ওই বছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ। চলতি বছর ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

এদিকে অতীতে কখনো ছুটির দিনে (শুক্রবার) পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এবারই প্রথম ছুটির দিনে ফল প্রকাশ হয়।

Tags: এসএসসি
Previous Post

নয়াপল্টন এলাকায় বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি

Next Post

নতুন মামলায় ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মামলায় ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশের রোবটিকস দল বিশ্বকাপে রানার আপ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক রোবটিকস চ্যাম্পিয়নশিপে রানার আপ বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT