ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক রোবটিকস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় রানার আপ অর্থাৎ দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশের টিম অ্যাটলাস।
গতকাল ২৭ জুলাই বৃহস্পতিবার রাতে ভারতের রাজধানী দিল্লির ন্যাশনাল ইনডোর স্টেডিয়ামে টেকনোক্সিয়ান ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপে এই সম্মাননা অর্জন করে ১১ সদস্যের টিম অ্যাটলাস।
অ্যাটলাস স্পার্ক, ব্যাটলবোট এবং ফায়ার ফাইটিং রবোট নিয়ে আন্তর্জাতিক রোবটিকস চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশের টিম অ্যাটলাস।
বিশ্বের ৩২টি দেশ থেকে অংশ নেয়া ২ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বাংলাদেশের টিম অ্যাটলাসের জাতীয়, আন্তর্জাতিকসহ বেশকিছু অর্জন রয়েছে।









