চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নয়াপল্টন এলাকায় বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 28, জুলাই 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজধানীতে বিশাল জনসমাগমের গণজমায়েত, রাজনৈতিক সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

default

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শ্লোগানে শ্লোগানে মুখরিত নয়াপল্টনসহ আশপাশের এলাকা। সতর্ক অবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার দুপুরে রাজধানীর মৎস্যভবন এলাকা, কাকরাইল মোড়, নয়া পল্টন, ফকিরাপুল, মতিঝিল, বায়তুল মোকাররম উত্তর গেট এলাকা, নোয়াখালী টাওয়ার এলাকা, প্রেসক্লাব, সেগুনবাগিচা, মালিবাগ, শান্তিনগর, মৌচাক এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি সড়কে ও অলিগলিতে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে উত্তাল প্রতিটি সড়ক।

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, জনসমাগম।. Channel i News - চ্যানেল আই নিউজ সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে নয়াপল্টন এলাকায়। বেলা ১১টার আগেই নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সড়ক ভরে যায় নেতাকর্মী-সমর্থকে।

পল্টন, মতিঝিল, দৈনিক বাংলা, বিজয়নগর এলাকাতেও ব্যানার নিয়ে ছোট ছোট দলে অপেক্ষমাণ দেখা যায় বিএনপি সমর্থকরা।

পুলিশকে ফাঁকি দিয়ে সমাবেশে বিএনপিকর্মীরা
বিএনপির মহাসমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের অনেকেই অভিযোগ করেছেন, চার থেকে পাঁচটি পয়েন্টে পুলিশের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে তাদের। নানা ছলে নানা অজুহাতে পুলিশকে ফাঁকি দিয়ে সমাবেশে এসেছেন তারা। তবে দলীয় বা জোট হয়ে মিছিল নিয়ে যারা সমাবেশে আসছেন তাদের বাধা দিচ্ছে না পুলিশ।

পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নেওয়া হচ্ছে
সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তায় নিয়োজিত ও কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা নেওয়া হচ্ছে। প্রতিটি পয়েন্টেই ফোর্স মোতায়েন করা হচ্ছে। যেখানেই নেতাকর্মীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা হচ্ছে সেখানেই ফোর্স পাঠানো হচ্ছে।
প্রস্তুত রাখা হয়েছে পুলিশের আর্মড ভেহিক্যাল, এসকর্ট ভেহিক্যাল, সাঁজোয়া যান এপিসি ও জলকামান।

নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মুখোমুখি সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ এদিকে পুলিশের পাশাপাশি র্যাবের টহল টিমও সড়কে দায়িত্ব পালন করছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট রয়েছে র্যাবের তল্লাশী চৌকি।

রাজধানীর প্রবেশ পথে তল্লাশী চৈকি
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ আব্দুল্লাহপুর মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশী চৌকি। উত্তরা পশ্চিম থানা ও উত্তরার পূর্ব থানার পুলিশ সদস্যরা এই মোড়ে সকল যানবাহনে তল্লাশী করছে। এদিকে টঙ্গী উড়াল সেতুর ঢাকা প্রবেশ মুখেও রয়েছে পুলিশের তল্লাশী।

শুক্রবার সকাল থেকে পুলিশের সদস্যরা গণপরিবহনের সন্দেহভাজন যাত্রীদের তল্লাশীর আওতায় আনতে তৎপর রয়েছে। সেই সঙ্গে প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালাচ্ছে তল্লাশী।

নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি, বাসে উঠানোর সময়. Channel i News - চ্যানেল আই নিউজ পুলিশ বলছে, নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে তাদের সমর্থকরা ঢাকায় প্রবেশ করছেন। তবে এই সমাবেশে যাতে কোনো অপরাধী অস্ত্র বা বিষ্ফোরণ নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে সে জন্য পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরাও মাঠে কাজ করছে৷ সেজন্য সন্দেহভাজনদের তল্লাশীর আওতায় আনা হচ্ছে৷

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ   বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো ফারুক হোসেন বলেন, রাজনৈতিক দলের কর্মসূচীকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলাকারী বা নাশকতার উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্টি রাজধানীতে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা তৎপর রয়েছি।

নয়াপল্টনে বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উপস্থিতি, পুলিশ ও যানবাহনের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যেন কোন ধরনের বিশৃঙ্খলা না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ঢাকার প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, এছাড়া, আমার সাইবার পেট্রোলিং করবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনধরনের অপপ্রচাররর মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে সেটিও নজরদারী করছি।

Tags: তল্লাশীবিএনপি সমাবেশ
Previous Post

এক গানের বাজেট ১৫ কোটি, নাচলো ১ হাজারের বেশি নৃত্যশিল্পী!

Next Post

সারা দেশে জিপিএ-৫ কমেছে ৮৬,০২৪

Next Post
বাংলাদেশের স্কুল শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়ে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা দেশে জিপিএ-৫ কমেছে ৮৬,০২৪

ডোনাল্ড ট্রাম্পের ছবি, তিনি একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন মামলায় ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT