চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকেশ রাহুলের অনবদ্য ইনিংসে জয় পেলো ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:49 অপরাহ্ন 17, মার্চ 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
লোকেশ রাহুলের ব্যাটিং দৃশ্য, ভারতীয় ক্রিকেটার, ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার স্বল্প সংগ্রহ তাড়াতে বেগ পোহাতে হয়েছিল ভারতের। শুরুতেই টপ অর্ডারের ব্যর্থতা। এরপর হাল ধরেন বাজে ফর্মের কারণে তীব্র সমালোচিত লোকেশ রাহুল। তার অনবদ্য ইনিংসে ওয়ানেডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রইলো স্বাগতিক দল। 

শুক্রবার টস জিতে সফরকারী দলকে ব্যাটে পাঠায় ভারত। অজি ব্যাটারদের শুরুটা ভালোই হয়। তবে ১২৯ রানে তৃতীয় উইকেট হারানোর পর মাত্র ৫৯ রান যোগ করে ১৮৮ রানে সবকটি উইকেট হারায়। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় স্বাগতিক ব্যাটাররা। এরপর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার অনন্য জুটিতে নিয়ে মাঠ ছাড়ে হার্দিক পান্ডিয়ার দল।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ৫ রানে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭২ রান। ২২ রান করে আউট হন স্টিভেন স্মিথ। ১২৯ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী দল। ৬৫ বলে ৮১ রান করে জাদেজার শিকার হন মিচেল মার্শ।

এরপরই ধস নামে অজিদের ব্যাটিং লাইনআপে। মাত্র ৫৯ রানেই সাজঘরে ফেরেন সব ব্যাটার। ৩৫.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৮৮ রানে। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মেদ শামি ও মোহাম্মেদ সিরাজ। জাদেজা নেন দুটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ১৬ রানেই তিন উইকেট হারায় ভারত। ৩৯ রানে ফেরেন শুভমন গিল। ৩১ বলে ২০ রান করেন তিনি। এরপর স্বাগতিকরা পঞ্চম উইকেট হারায় ৮৩ রানে। ৩১ বলে ২৫ রান করে ফেরেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

৬ষ্ঠ উইকেট জুটিতে রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের হাল ধরেন লোকেশ রাহুল। দুই ব্যাটারের অনন্য জুটিতে ৩৯.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় পায় ভারত। লোকেশ ৯১ বলে ৭৫ রান করেনম জাদেজা ৬৯ বলে ৪৫। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন মিচেল স্টার্ক। দুই উইকেট নেন স্টোনিস।

Tags: অস্ট্রেলিয়াজাদেজাভারতমার্শরাহুললিড স্পোর্টসস্টার্কস্মিথ
Previous Post

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Next Post

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত ৪

Next Post
রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে দুর্ঘটনা, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে পর্যটকবাহী বাস উল্টে ২ জন নিহত, আহত ৪

বাংলাদেশি লেখকদের বই বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন ও প্রবৃদ্ধির নামে নদী খুনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT