চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে হতাশ করলেন কলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
একজন নারী বন্দুকধারী লক্ষ্য করে গুলি চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা জাগিয়েই ফাইনালে উঠেছিলেন কামরুন নাহার কলি। আইএসএসএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিং প্রতিযোগিতায় ইতিহাস গড়ার প্রত্যাশায় ছিলেন। তবে চূড়ান্ত লড়াইয়ে করেছেন হতাশ। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের এককে আট প্রতিযোগীর মধ্যে হয়েছেন অষ্টম।

শনিবার দুপুরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুরু হওয়া আসরে প্রথম তিন সিরিজে ১৪৮.৫ স্কোর তুলে আটজনের ভেতর সবার শেষ অবস্থানে থেকেই বাংলাদেশি প্রতিযোগীকে শ্যুটিং রেঞ্জ থেকে বিদায় নিতে হয়।

এই ইভেন্টে স্বর্ণপদক জয়ের জন্য দুই প্রতিযোগীর মধ্যে টাইব্রেক শ্যুটে ফলাফল নিষ্পত্তি হয়। হাঙ্গেরির এসজতের মেসারোস ও পোল্যান্ডের অনিতা স্ট্যানকিউইকজের স্কোর দাঁড়ায় সমান ২৬০.৮। টাইব্রেক শ্যুটে ১৬-১০ ব্যবধানে জিতে স্বর্ণ জয় করেন মেসারোস। পোলিশ শ্যুটার স্ট্যানকিউইকজকে রৌপ্যপদকে সন্তুষ্ট থাকতে হয়। রোমানিয়ার লউরা-জর্জেতা ইলিয়ে ২৬০ স্কোর পেয়ে ব্রোঞ্জপদক পান।

গত বছরের নভেম্বরে সাউথ কোরিয়ার দ্যাগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখিয়ে সকলের দৃষ্টিতে চলে আসেন বাংলাদেশি শ্যুটার কলি। ফাইনালে উঠে তাক লাগিয়ে দেন। ফাইনালেও ছিলেন দারুণ ছন্দে। তবে ০.৩ পয়েন্টের জন্য হাতছাড়া হয় ব্রোঞ্জ পদক। ২৫৯.১ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করতে হয়।

এবার জাকার্তায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের আকাঙ্ক্ষার কথাই জানিয়েছিলেন কলি। ফাইনালে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। তাই খালি হাতেই তাকে আজ ফিরতে হয়েছে।

Tags: কলিফাইনালবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ভারতে যুদ্ধবিমানসহ তিনটি উড়োজাহাজ বিধ্বস্ত

Next Post

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

Next Post
বন্যার পানিতে মানুষজন, একজন শিশু সহ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জোড়া খুনের ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগ, ১২শ’ জনের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT