চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া খুনের ঘটনায় বাড়িতে অগ্নিসংযোগ, ১২শ’ জনের বিরুদ্ধে মামলা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
4:01 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in জনপদ, দিনাজপুর
A A
বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় জোড়া খুনের একদিন পর বাড়ি পুড়িয়ে দেয়ায় ঘটনায় অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে গ্রাম পুলিশ সুশিল চন্দ্র, হাবিবুর রহমান, আফজাল হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলায় সংক্ষিপ্ত বিবরণে বলা হয়েছে, বৃহস্পতিবার যোহরের নামাজের পর জমি নিয়ে বিরোধের জেরে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসেন মন্ডলের (২৩) দাফন শেষ হয় দুপুরে। পরে কতিপয় বিক্ষুব্ধ গ্রামবাসী খোদাতপুর হঠাৎপাড়া গ্রামে প্রতিপক্ষের বাড়িসহ আশপাশের ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন বাড়িঘরে আগুন লাগানো, ভাঙচুর, প্রয়োজনীয় জিনিসপত্র লুট এবং গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে।

এর আগে জমি নিয়ে বিরোধের জেরে দুই যুবক হত্যাকাণ্ডে নিহতের পরিবার চজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিসহ চারজনকে আটক করেন।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, এক টুকরো জমির জন্য দুটি তরতাজা প্রাণ ঝরে গেছে। এটি যেমন একটি জঘন্য কাজ তেমনি যারা এ ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের বাড়িতেও অগ্নিসংযোগ ঠিক হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সরকারি বিভিন্ন সহায়তা দেওয়া হবে। প্রকৃত দোষিদের বিচার কামনা করছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, অগ্নিসংযোগের ঘটনায় ১ হাজার ২০০ জনকে আসামি করে তিন গ্রাম পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। এরই মধ্যে দুই যুবককে হত্যার ঘটনায় চার জনকে আটক করা হয়। পরিস্থিতি শান্ত রয়েছে। নির্দোষদের কোন ভয়ের কারণ নেই। অপরাধিদের আইনের আওতায় আনা হবে।

শনিবার ( ২৮ জানুয়ারি) সকালে খোদাদাতপুর গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের দুই পক্ষের লোকজন নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠক আয়োজন করা হয়েছে।

Tags: অগ্নিসংযোগজোড়া খুনদিনাজপুর
Previous Post

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

Next Post

নিখোঁজের পর পুকুরে পাওয়া গেল মরদেহ, হত্যার অভিযোগ

Next Post

নিখোঁজের পর পুকুরে পাওয়া গেল মরদেহ, হত্যার অভিযোগ

সুন্দর দম্পতি হাসিমুখে, পার্টি বা অনুষ্ঠানে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর ভয়ে তথ্য গোপন করে বিপদে আলভেজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT