চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যুদ্ধবিমানসহ তিনটি উড়োজাহাজ বিধ্বস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতে যুদ্ধবিমানসহ তিনটি উড়োজাহাজের বিধ্বস্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দুই রাজ্যে কিছু সমযের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তিনটি উড়োজাহাজ। রাজস্থানে একটি চার্টার্ড ফ্লাইট, মধ্য প্রদেশের মোরেনাতে ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুই জায়গাতেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। এই তিনটি দুর্ঘটনায় কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে মধ্য প্রদেশের গোয়ালিয়র এয়ারবেস থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ এই দুটি যুদ্ধবিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি উড়োজাহাজ ভেঙে পড়ে। পাইলটদের এখনও খোঁজ পাওয়া জায়নি। ভারতীয় বিমানবাহিনীর চলমান প্রদর্শনী আপাতত বন্ধ রাখা হয়েছে।

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উড়োজাহাজ দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাকবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্তের ছবি, দুর্ঘটনার স্থান গৌহাটি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবৃতিতে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে প্রদর্শনী শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে শুরু হয়। সুখোই উড়োজাহাজটি সকালে সাড়ে ৯টায় প্রথমবার প্রদর্শনীতে আকাশে উড়ে। এরপরে বিমানটি অবতরণও করে। পরে ১১টা ১৫ মিনিট নাগাদ আবার উড়া শুরু করে বিমান, এরপরই ভেঙে পড়ে। সুখোই উড়োজাহাজে দু’জন পাইলট ছিলেন বলে জানা গেছে।

ভেঙে পড়া আরেকটি উড়োজাহাজ মিরাজ-২০০০। এটি প্রথমবার প্রদর্শনী শুরু করার পরই ভেঙে পড়ে। মিরাজ-২০০০ যুদ্ধবিমানে একজন পাইলট ছিলেন। তারও কোনো খোঁজ মিলছে না। ভেঙে পড়া দুটি বিমানের মধ্যে মাত্র পাঁচশো মিটার দূরত্ব ছিল। উড়োজাহাজ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে নাকি অন্য় কোনও কারণে ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি।

অন্য়দিকে, রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড ফ্লাইট ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। ওই উড়োজাহাজে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।

শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে তিনটি উড়োজাহাজে দুর্ঘটনা তার সফর ঘিরে উদ্বেগ বাড়িয়েছে।

Tags: বিমান বিধ্বস্তভারত
Previous Post

পাট বীজের উৎপাদনে সাফল্যের নজির

Next Post

ফাইনালে হতাশ করলেন কলি

Next Post
একজন নারী বন্দুকধারী লক্ষ্য করে গুলি চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে হতাশ করলেন কলি

বন্যার পানিতে মানুষজন, একজন শিশু সহ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে ভয়াবহ বন্যা, জরুরি অবস্থা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT