চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিগত জীবন প্রাইভেট রাখতে চাই: সাবিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 28, জানুয়ারি 2023
in বিনোদন
A A
তিন তরুণী সুন্দর পোশাক পরা হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্ল্যামারের পাশাপাশি সাবিলা নূরের অভিনয় ক্যারিশমায় মুগ্ধ দর্শক। ক্যারিয়ারের শুরু থেকে টিনএনজদের কাছে সাবিলার গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া। তবে এই গেল দুই বছর অভিনেত্রী তার নানামাত্রিক কাজ দিয়ে নজড় কেড়েছেন। হয়ে উঠেছেন ছোটপর্দার প্রথমসারীর অভিনেত্রীদের একজন।

২০১২ সালে ‘ইউটার্ন’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু সাবিলার। নিজের ক্যারিয়ার বিশ্লেষণ করতে গিয়ে চ্যানেল আই অনলাইনকে অভিনেত্রী বলেন, কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সবকিছু বুঝতাম না। তবে আমার সহশিল্পীদের দারুণ সাপোর্ট আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আগে একই ধরনের এবং টমবয় টাইপের চরিত্র বেশী করতাম। কিন্তু এখন চেষ্টা করছি সেটা ভেঙে নিজেকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখানোর।

সাবিলা হালকা বেগুনি পোশাক পরা, প্রকৃতির মাঝে হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ পর্দায় এখন নিয়মিতিই বিভিন্ন চরিত্রে হাজির হন সাবিলা নূর। অভিনয়ের বাইরেও এই অভিনেত্রী ভীষণ আন্তরিক, সবার কাছে তার পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা। আসলে সাবিলা নূর কেমন? জানতে চাইলে তিনি বলেন, আমি ভীষণ রিজার্ভড। অনেকেই যখন আমাকে অভিনয়ের বাইরে দেখে মেলাতে পারে না।

‘ব্যক্তিগত জীবন দর্শকদের দেখাতে কমফোর্টেবল লাগে না। হ্যাঁ, এটাও বুঝি তাদের আগ্রহ থাকে জানার তারপরেও আমি ব্যক্তিগত জীবন প্রাইভেট রাখতে চাই। আমার স্বামীও খুবই ক্যামেরাবিমুখ, সেও চায় না যে খুব ব্যক্তিগত কিছু পোস্ট করি। এইজন্য আমার পেইজটি রক্ত খোঁজার আহ্বান, অসহায়দের সহায়তার কাজে লাগাই।’

প্রাকৃতিক পরিবেশে নারী সেলফি তোলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ সাবিলা নূর এখন নারীপ্রধান কাজকে প্রাধান্য দিচ্ছেন। জানালেন, গতবছর নিজস্ব প্রতিবেদক, আমি রোকেয়া বলছি, হৃদিতা, মে আই কাম ইন-এর মত কাজগুলো প্রচার হওয়ার পর দর্শকদের থেকে একটু বেশী ইতিবাচক ফিডব্যাক পান। তখন থেকে এসব ব্যতিক্রমী কাজে আগ্রহ বেড়েছে তার।

সাবিলা নূর বলেন, রোম্যান্টিক কমেডি ধাঁচের গল্প আমার খুব পছন্দ। কিন্তু গত বছর দেখলাম দর্শক আমার ব্যতিক্রমী কাজগুলো পছন্দ করছেন। পাশাপাশি নারীপ্রধান কাজগুলো নিজের সঙ্গে গ্রাউন্ড ক্রিয়েট করে। কাজের সঙ্গেও সৎ থাকতে সাহায্য করে। শিখতে পারি।

`রিদিকা’ নাটকের একটি দৃশ্যে সাবিলা নূর

নারীপ্রধান গল্প তুলনামূলক কম দর্শকদের কাছে পৌঁছায়। ইউটিউব ভিউয়ের পরিসংখ্যান তাই বলে! সাবিলা সম্প্রতি শুটিং করলেন আহমেদ তাওকিরের গল্প ও চিত্রনাট্যে অনন্য মামুনের পরিচালনায় ‘বিরতীহীন যাত্রা’ নামে একটি নারীপ্রধান গল্পের নাটক করলেন।

এ কাজটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে উদাহরণ টেনে সাবিলা বলেন, মেহজাবীন আপুর ‘অ্যাম্বুলেন্স গার্ল’ কাজটা কিন্তু হিউজ মানুষ দেখেছে। ভিউয়ের বাইরে এই ধরনের কাজ করে আমি যে পরিমাণ খুদেবার্তা পেয়েছি তা সত্যিই স্পেশাল। বিরতিহীন যাত্রা প্রচারের পর মানুষ দেখে গঠনমূলক আলোচনা করলে তৃপ্তি পাবো।

Tags: অভিনয়আমি রোকেয়া বলছিওটিটিনাটকমে আই কাম ইনলিড বিনোদনসাবিলা নূরহৃদিতা
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ৬

Next Post

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগ নর্থ কোরিয়ার

Next Post
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগের প্রতিবাদে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধের অভিযোগ নর্থ কোরিয়ার

নটরডেম কলেজের শিক্ষামূলক অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের শিক্ষা বিস্তারে নটরডেম কলেজ মাইলফলক: স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT