চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকঢোল পিটিয়ে মধুমিতায় সিয়ামকে বরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in বিনোদন
A A
সিয়ামকে বরণ করে নেওয়া হচ্ছে মধুমিতায় ঢাকঢোল পিটিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেল ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতিক্ষিত ছবি ‘দামাল’। তারকাবহুল এই ছবির অন্যতম অভিনেতা সিয়ামকে বরণ করতে তার ভক্তরা ব্যাপক আয়োজনের উদ্যোগ নেয়! রীতিমতো ব্যান্ড পার্টি রেখে ঢাকঢোল পিটিয়ে বরণ নেয়া হয় ‘দামাল’ এর এই অভিনেতাকে!

শুক্রবার সকাল ১০টার শো’তে সিয়ামের ভক্তরা জড়ো হন মধুমিতায়। তাদের উপস্থিতিতে মধুমিতার মর্নিং শো প্রায় হাউজফুল দেখা যায়!

সিয়ামের ভক্তরা ‘দামাল’ মুক্তির ফার্স্ট ডে ফার্স্ট শো উপভোগ করেন। তাদের এই আয়োজনে সাড়ে ১০টার দিকে সিয়াম নিজেও মধুমিতায় এসেছিলেন।

শত শত ভক্তের সাথে প্রথম শো উপভোগ করেন সিয়াম। এই সময় উপস্থিত ছিলেন ছবির পরিচালক রায়হান রাফীও। খোঁজ নিয়ে জানা যায়, সিয়ামের ফ্যান ক্লাব থেকে ব্যান্ড পার্টির আয়োজন করা হয়।

সিয়ামের ভক্তরা দামালের টিশার্ট, ক্যাপ পরে থাকতে দেখা যায়। তারা জানান, দামালকে সফল করতে তারা হলে এসেছেন।

ভক্তদের সাথে মধুমিতা মর্নিং শো দেখে সিয়াম বলেন, ‘আমার যে কোনো ছবি এলেই ফ্যানদের কাছ থেকে অন্যরকম সাপোর্ট পাই। তাদের এই সাপোর্ট আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।’

শুক্রবার দেশের ২২ সিনেমা হলে মুক্তি পেল ‘দামাল’। পরিচালক রাফী জানান, এই ২২ হলের বাইরে আগামীতে সারাদেশে ‘দামাল’ চলবে।

মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘দামাল’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এর মূল গল্প ফরিদুর রেজা সাগরের।

ছবি বিভিন্ন চরিত্রে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনার প্রমুখ।

Tags: ইন্তেখাব দিনারইমপ্রেসদামালফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমমধুমিতারাফীরাশেদ অপুলিড বিনোদনশরিফুল রাজশাহনাজ সুমিসিনেমাসিয়ামসিয়াম আহমেদসুমিত
Previous Post

‘বদনাম’ খ্যাত নির্মাতা শিব কুমার খুরানা আর নেই

Next Post

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

Next Post
উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উত্তর কোরিয়ার

মিমের ভক্তরা সিনেপ্লেক্সে দামাল দেখতে আসেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন জেলা থেকে ‘দামাল’ দেখতে মিমের ভক্তরা সিনেপ্লেক্সে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT