চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইটারের দায়িত্ব নিয়েই শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করলেন ইলন মাস্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্কের ছবি, টুইটার কেনার পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের নতুন মালিক বিশ্বের সেরা ধনী ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দিনের শেষের দিকে এর শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করেছেন। অন্যতম এই প্লাটফর্মটি বিশ্বব্যাপী মানবতার স্বার্থে ব্যবহারের জন্যই তিনি তার হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।

ওয়াশিংটন পোস্ট এবং সিএনবিসি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালের পাশাপাশি কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা এবং এর নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেছেন। আগরওয়াল আগে টেসলা প্রধানকে একটি টেকওভার চুক্তির শর্তে আটকে রাখার জন্য আদালতে গিয়েছিলেন।

ইলন মাস্ক গত এপ্রিলে টুইটার কেনার ঘোষণা দেয়ায় এ নিয়ে সংশয়ের মধ্যে ছিলেন। পরে তিনি টুইটারে ভুয়া একাউন্ট বাতিল না করার অভিযোগে চুক্তি থেকে সরে যাওয়ারও ঘোষণা দিয়েছিলেন। এ নিয়ে মামলায় জড়িয়ে পড়েন।

শেষ পর্যন্ত মাস্ক টুইটার কিনতে পারবেন কী-না তা নিয়েও সংশয় ছিল। মার্কিন আদালতের নির্দেশ অনুযায়ী শুক্রবারের মধ্যে চুক্তি বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকায় এর আগেই তিনি এটি অধিগ্রহণ করলেন।এখন তাকে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি বাস্তবায়ন করতে হবে।

মাস্ক আগের দিন টুইট করেছিলেন যে, তিনি টুইটার কিনছেন ‘কারণ সভ্যতার ভবিষ্যতের জন্য একটি সাধারণ ডিজিটাল টাউন স্কোয়ার থাকা গুরুত্বপূর্ণ, যেখানে বিস্তৃত মতামতগুলো নিয়ে স্বাস্থ্যকর উপায়ে বিতর্ক করা যেতে পারে।’

টুইটার অবিলম্বে তার শীর্ষ কর্মকর্তাদের প্রস্থানের বিষয়ে মন্তব্য করার অনুরোধের জবাব দেয়নি। তবে প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন ‘টুইটারে সম্মিলিত অবদানের জন্য’ আগরওয়াল, নেড সেগাল এবং বিজয়াা গাড্ডেকে ধন্যবাদ জানিয়েছেন।

Tags: ইলন মাস্কটুইটার
Previous Post

বিভিন্ন জেলা থেকে ‘দামাল’ দেখতে মিমের ভক্তরা সিনেপ্লেক্সে

Next Post

জনসমাগম কাকে বলে আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: কাদের

Next Post
অফিসে বসে থাকা একজন পুরুষ ব্যক্তি, চশমা পরা, পটভূমিতে কাঠের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগম কাকে বলে আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: কাদের

ইমরান ও অন্য একজন শিল্পীর স্টুডিওতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এতোদিনে মিউজিক করা সার্থক হলো’, কেন বললেন ইমরান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT