চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এতোদিনে মিউজিক করা সার্থক হলো’, কেন বললেন ইমরান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 28, অক্টোবর 2022
in বিনোদন
A A
ইমরান ও অন্য একজন শিল্পীর স্টুডিওতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীত তারকা হাবিব ওয়াহিদকে গুরু মানেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। প্রথমবারের মতো শিষ্যের সুর-সংগীতে কণ্ঠ দিলেন গুরু। আর এ কারণেই উচ্ছ্বাসিত ইমরান। সেই সঙ্গে তিনি আবেগাপ্লুতও!

নতুন এই গানটির নাম ‘বোকামন’। এটি লিখেছেন রজত। গানটি ভিডিও আকারে প্রকাশ হবে শিগগির।

ইমরান বলেন, ‘যার সুর এবং মিউজিক শুনে মিউজিক করার আগ্রহ এবং অনুপ্রেরণা পেয়েছি, সেই মানুষটির জন্য আজ গান করতে পারা আমার জন্য সত্যি অনেক সৌভাগ্যের।’

ইমরান বলেন, ‘আমার মিউজিক ক্যারিয়ারের অন্যতম সাফল্য এটি। মনে হচ্ছে মিউজিক করা সার্থক হলো এতো দিনে। বস যে আমার ওপর আস্থা রেখেছেন এতেই আমি ধন্য।’

এক যুগ পেছনে ফিরে ইমরান জানালেন, ‘একজন হাবিব ওয়াহিদ আমার জন্য অনেক বিশাল কিছু। ২০১০-এর দিকে আমি সেই যাত্রাবাড়ি কোনাপাড়া থেকে, বসের জিংগেল গাওয়ার জন্য, বসকে কাছ থেকে দেখার জন্য, তার কাছ থেকে একটুখানি শেখার জন্য ছুটে যেতাম তার স্টুডিওতে। আজকে ১২ বছর পর তার জন্য সুর ও সংগীত করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অনেক কিছু বলতে ইচ্ছে করছে, আমি আবেগে আপ্লুত; তাই ভাষা হারিয়ে ফেলছি আনন্দে। শুধু এটুকু বলতে চাই, এটি আমার জন্য শুধু একটি গান না, অনেক বড় আবেগ।’

হাবিব ওয়াহিদের ভাষ্য, ‘অন্যের সুরে এটা আমার চতুর্থ গান। আমি জানি না, অন্যের সুরে গাওয়ার বিষয়টি কতোটা রান করবে। বিষয়টিকে আমি এক্সপেরিমেন্ট হিসেবে দেখছি। অনেক বছর ধরেই লক্ষ্য করছি, অন্য কম্পোজারদের ভেতরেও একটা আগ্রহ রয়েছে আমাকে দিয়ে গাওয়ানোর। সেই সূত্রে আমি নিজেও ভাবলাম, দেখি বিষয়টি কেমন হয়। তবে ফলাফল পেতে আরও একটু অপেক্ষা করতে হবে।’

Tags: ইমরানগানলিড বিনোদনসংগীতসিনেমাহাবিব ওয়াহিদ
Previous Post

জনসমাগম কাকে বলে আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে: কাদের

Next Post

পন্টিংয়ের সেই কথাগুলো অনুপ্রাণিত করেছে রাজাকে

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জয় উদযাপন করছেন মাঠে, উল্লাসে ভাসছে দল. Channel i News - চ্যানেল আই নিউজ

পন্টিংয়ের সেই কথাগুলো অনুপ্রাণিত করেছে রাজাকে

একজন নারী ও একজন পুরুষ কাছাকাছি বসে প্রেমের মুহূর্ত উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি ছবি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT