চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার আসলে কী চায়?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:20 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2022
in সম্পাদকীয়
A A
মিয়ানমার সীমান্তে বিদ্যুৎবাহী তারের বেড়া, নিরাপত্তা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মিয়ানমার গোয়ার্তুমি করে আসছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জাতিগত নিধনযজ্ঞ চালানোর পর থেকেই বাংলাদেশের দিকে নিধনযজ্ঞের শিকার মানুষের ঢল নামে। বিশ্বনেতাদের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত একজনকেও প্রত্যাবাসন করেনি মিয়ানমার।

তবে এতকিছুর পরও মিয়ানমার এখন বাংলাদেশের সাথে বিরোধে জড়াতে চাইছে। এর অংশ হিসেবে বাংলাদেশের ভেতর মর্টার শেল নিক্ষেপ করেছে। এতে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে এ বিস্ফোরণ হয়।

রোহিঙ্গা সংকটের শুরুর দিকেও মিয়ানমার বেশ কয়েকবার সীমান্তে উস্কানি দিয়েছে। বাংলাদেশ ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। এখন আবার তারা বাংলাদেশের ভেতরে মর্টার শেল এবং হেলিকপ্টার থেকে গুলি ছুড়ছে বলেও চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা গেছে। এই পরিস্থিতিতেও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী চরম ধৈর্য্যের পরিচয় দিয়ে পরিস্থিতি মোকাবেলা করছে।

আমরা মনে করি, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মিয়ানমারের বর্বরতা ও উগ্রবাদের বিপরীতে বাংলাদেশ মানবিকতা দেখিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংকট মোকাবেলা করার চেষ্টা করছে। এরপরও রোহিঙ্গা প্রত্যাবাসনের বদলে নতুন করে এসব উস্কানি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মিয়ানমারকে এখনই থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান গ্রহণ করা উচিৎ।

শুরু থেকেই আমরা বলে আসছি, রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধানও মিয়ানমারকেই করতে হবে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের শিথিলতার কারণে মিয়ানমারের দুঃসাহস ক্রমে বেড়েই চলেছে। বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেল নিক্ষেপ, সীমান্তে ল্যান্ড মাইন পুঁতে রাখা এবং হেলিকপ্টার থেকে গুলি করা কোনভাবেই প্রতিবেশিসূলভ আচরণ নয়। বিষয়টি জাতিসংঘে উত্থাপনসহ মিয়ানমারকে কূটনৈতিকভাবে শক্ত জবাব দেওয়া এবং সীমান্তের স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: মিয়ানমার সীমান্তরোহিঙ্গাসম্পাদকীয়
Previous Post

মির্জা ফখরুলের বক্তব্যে প্রমাণ হয় তারা এখনও পাকিস্তানকে ভালোবাসে: তথ্যমন্ত্রী

Next Post

ওজোনস্তর রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ

Next Post
বিশ্ব ওজন দিবস ২০২৩ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওজোনস্তর রক্ষায় সচেতনতা বাড়ানোর তাগিদ

ফুটবল ম্যাচে খেলোয়াড়রা মাঠে খেলছে, দর্শকরা স্টেডিয়ামে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে তিনে নামাল কাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT