চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি নিয়ে ‘ভুল সিনেমায়’ ছিলেন টুখেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি কোচ টুখেল ফুটবল ম্যাচে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি সত্যিই জানি না আজকের এই পারফরম্যান্সটি কোথা থেকে এসেছে। দৃঢ়সংকল্প ও জয়ের ক্ষুধার অভাব ছিল। আমাদের সর্বোচ্চ পর্যায়ে যা করার দরকার ছিল, তার তীব্র অভাব রয়েছে। যে অবস্থানে আমাদের থাকার কথা, আমরা স্পষ্টতই সেখানে নেই।’

ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করার পর শিষ্যদের উপর এভাবেই ক্ষোভ ঝেড়েছেন চেলসি কোচ থমাস টুখেল।

সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে হারল চেলসি। অপেক্ষাকৃত কমশক্তির জাগরেবের বিপক্ষে ব্লুজদের আক্রমণ ছিল দুর্বল। রক্ষণও ছিল না শক্তিশালী, প্রথমার্ধের ১৩ মিনিটে গোল হজম করতে হয়। টুখেল ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্সের সমালোচনা করেছেন কড়াভাবেই।

‘আমি যে পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তা দেখিনি। অবশ্যই ভুল সিনেমার ভেতর ছিলাম। ভেবেছিলাম দলটি প্রস্তুত ছিল। ভেবেছিলাম আমরা জানি কী করতে হবে।’

‘পারফরম্যান্স নিয়ে আমি ক্ষুব্ধ। এটা কখনোই যথেষ্ট নয়, মোটেও আক্রমণাত্মক ও সংকল্পবদ্ধ নয়। ব্যক্তিগত এবং দলগতভাবেও যথেষ্ট ভালো নয়।’

প্রতিপক্ষকে অবশ্য অবমূল্যায়ন করা হয়নি বলেও জানান চেলসি কোচ। তার অভিযোগ, দলের ফোকাস হারিয়ে যাওয়া গত কয়েক ম্যাচের নিয়মিত ঘটনা।

‘আমরা ১৫ থেকে ২০ মিনিটের জন্য ঠিকঠাক শুরু করি। তারপর সংকল্প, নির্ভুলতার অভাব হয়। দুই খেলোয়াড়ের সঙ্গে পাল্টা আক্রমণে আমরা গোল হজম করেছি। এমন আগে কখনও হয়নি। আজ কেন হল বুঝতে পারছি না। এটা বিশ্লেষণ করাই আমার কাজ।’

‘আমাদের আরও ভালো হতে হবে। ফলাফল নিয়ে খুশি নই। ভেবেছিলাম আমরা ঠিক পথেই আছি। এই পারফরম্যান্সে কিছুটা অবাকই হয়েছি।’

Tags: চেলসিচ্যাম্পিয়ন্স লিগটুখেললিড স্পোর্টস
Previous Post

হালান্ডের প্রশংসা করা এখন ‘রুটিন ওয়ার্ক’

Next Post

বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সরকারি কলেজের প্রধান গেট, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT