চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের প্রশংসা করা এখন ‘রুটিন ওয়ার্ক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে দুই খেলোয়াড়ের মুখোমুখি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হালান্ডের জোড়া গোল রেখেছে বড় ভূমিকা। ম্যানসিটিতে আসার পর ক্লাবটির হয়ে ৭ ম্যাচ খেলেই নরওয়ে তারকা করে ফেলেছেন রেকর্ড ১২ গোল।

নরওয়েজিয়ান গোলমেশিনের থেকে নিয়মিত ফল পাওয়ায় উৎফুল্ল সিটিজেন কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে বলেই বসলেন, হালান্ড এমন এক স্কোরার হয়ে উঠেছেন, যার খেলার পরে তার গোল সম্পর্কে কথা বলা রুটিনের অংশ হয়ে উঠেছে।

চ্যাম্পিয়ন্স লিগে ২০ ম্যাচ খেলে ২৫ গোল করে ফেলা ২২ বর্ষী হালান্ডকে নিয়ে গার্দিওলা বলেছেন, ‘খেলার পর প্রতিটি সংবাদ সম্মেলনে তার গোল নিয়ে কথা বলা একটা রুটিনে পরিণত হয়েছে। আমি এই রুটিনটা পছন্দ করি। আশা করি হালান্ড এই রুটিন অব্যাহত রাখবেন।’

বরুশিয়া ডর্টমুন্ড থেকে এ মৌসুমেই ম্যানসিটিতে এসেছেন হালান্ড। এসেই হয়ে উঠেছেন আস্থার কেন্দ্র। সোনার ডিম পাড়া স্ট্রাইকারের আরেকটি জোড়া গোলের ম্যাচ নিয়ে নিয়ে গার্দিওলা তাই বলেই চলেছেন।

‘সংখ্যাগুলো নিজেদের পক্ষে কথা বলে। এটি কেবল দুটি গোল নয়। সবসময় মাঠের সবখানে তার উপস্থিতি থাকে। এমন মনে হয় যে তিনি আরও গোল করতে পারেন। তার গোল করার অবিশ্বাস্য দক্ষতা আছে।’

Tags: গার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

রিয়াল নিয়ে এমবাপেকে যা বলেছিলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

Next Post

চেলসি নিয়ে ‘ভুল সিনেমায়’ ছিলেন টুখেল

Next Post
চেলসি কোচ টুখেল ফুটবল ম্যাচে প্রশংসা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসি নিয়ে ‘ভুল সিনেমায়’ ছিলেন টুখেল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT