চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:45 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
কিশোরগঞ্জের কিশোরগঞ্জ সরকারি কলেজের প্রধান গেট, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

এসকে রাসেল, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে নেশার টাকা না পেয়ে মাকে হত্যার অভিযোগে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় দেন। এছাড়াও বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত নাঈম ওরফে সাদ্দাম হোসেন (২৭) বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়নের সাদিরচর গ্রামের বাসিন্দা নূরুল ইসলাম জঙ্গু মিয়ার ছেলে।

কিশোরগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম এ প্রতিবেদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, আসামি নাঈম ওরফে সাদ্দাম হোসেন সব সময় নেশা করতেন। নেশার টাকার জন্য বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করতেন। ঘটনার দিন অর্থাৎ ২০১৮ সালের ১ আগস্ট সকালে তার ৬০ বছর বয়সী মা রেহেনা খাতুনের কাছে নেশার টাকা চান। এ সময় তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বসতঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। এক পর্যায়ে হাত-পা বেঁধে বটি দা দিয়ে মাকে জবাই করে হত্যা করে পালিয়ে যান নাঈম। পরে এ ঘটনায় রাতেই ছেলেকে একমাত্র আসামি করে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন বাবা নূরুল ইসলাম। ঘটনার পরদিন নাঈমকে বাজিতপুর থেকে গ্রেপ্তার কারাগারে পাঠায় পুলিশ।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল কবীর তদন্ত শেষে ২০১৮ সালের ১৯ ডিসেম্বর অভিযোগপত্র দাখিল করেন।

আদালত দীর্ঘ শুনানি শেষে আজ বুধবার রায় ঘোষণা করেন।

Tags: ছেলের হাতে মা খুনবাজিতপুরযাবজ্জীবন কারাদণ্ড
Previous Post

বাংলাদেশে ভারতের ব্যাপক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

পাকিস্তানে ঝুলছে ভারতের ভাগ্য

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাঠে হাঁটছেন, পেছনে দর্শকরা বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ঝুলছে ভারতের ভাগ্য

দুর্যোগে উদ্ধারকর্মীরা পানিতে ডুবে থাকা শিশুকে উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় টাইফুনে ১০ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT