চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন সীমান্তের কাছে রুশ অস্ত্র ডিপোতে আগুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 19, আগস্ট 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ অস্ত্র ডিপোতে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন সীমান্তের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লাগার পর বৃহস্পতিবার রাশিয়ার দুটি গ্রাম খালি করা হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

মস্কোর দখলকৃত ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়ার একটি সামরিক ঘাঁটি ও যুদ্ধাস্ত্র ডিপোতে বিস্ফোরণের কয়েকদিন পরেই এই অগ্নিকান্ড ঘটে। রাশিয়া এই বিস্ফোরণকে কিয়েভের “নাশকতা” বলে অভিহিত করেছে। খবর এএফপি’র।

এই অঞ্চলের গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন সীমান্ত থেকে ৫০ কিলোমিটারের কম দূরে বেলগোরোড প্রদেশের টিমোনোভো গ্রামের কাছে একটি গোলাবারুদ ডিপোতে আগুন লাগে।

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে টিমোনোভো এবং নিকটবর্তী গ্রামের সোলোটির বাসিন্দাদের “নিরাপদ দূরত্বে সরানো হয়েছে”। তিনি বলেন, কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে।

সোস্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিশাল আগুনের গোলা ঘন কালো ধোঁয়াসহ আকাশে ছড়িয়ে পড়ছে। আরেকটি ভিডিওতে দূরে পরপর কয়েকটি বিস্ফোরণ দেখা গেছে। ইউক্রেনের কাছে রাশিয়ার সামরিক স্থাপনায় বেশ কয়েকটি বিস্ফোরণের মধ্যে বৃহস্পতিবার আগুনের ঘটনা অন্যতম।

এই মাসের শুরুতে, ক্রিমিয়ার সাকি সামরিক বিমানঘাঁটির কাছে একটি বোমা বিস্ফোরণে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ওই বিষ্ফোরণের ঘটনার কয়েকদিন পরে, ক্রিমিয়ার একটি গোলাবারুদ ডিপোতে বিস্ফোরণ ঘটে।

দ্বিতীয় বিষ্ফোরণের ঘটনার ক্ষেত্রে, মস্কো স্বীকার করে যে সেটি একটি ‘নাশকতা’ ছিল। ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে, মস্কো বারবার ইউক্রেনীয় বাহিনীকে তার মাটিতে বিশেষ করে বেলগোরোড অঞ্চলে হামলা চালানোর জন্য দোষারোপ করে আসছে।

গত মাসে, প্রাদেশিক রাজধানী বেলগোরোডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষের মতে, ওই হামলায় চারজন নিহত হয়েছে।

এই মাসের শুরুর দিকে, গ্ল্য্যাডকভ দুটি হেলিকপ্টার দিয়ে বেলগোরোডে একটি জ্বালানি ডিপোতে হামলা চালানোর জন্য ইউক্রেনকে দায়ী করে।

Tags: আগুনইউক্রেন সীমান্তরাশিয়া
Previous Post

ক্ষমতায় টিকে থাকতে ভারতকে কখনো অনুরোধ করেনি আওয়ামী লীগ: কাদের

Next Post

ক্লাব ফুটবল খেলার অনুমতি চেয়ে ফিফাকে ভারতের অনুরোধ

Next Post
FIFA বোর্ডের লোগো আলোতে উজ্জ্বল, রাতের পরিবেশে ফুটবল সংস্থার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লাব ফুটবল খেলার অনুমতি চেয়ে ফিফাকে ভারতের অনুরোধ

সেতু ভেঙে পড়ার সময় মানুষের ভিড় ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরা ট্র্যাজেডিতেও টনক নড়ছে না বিআরটি'র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT