চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্ডার পড়ে নিহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 16, আগস্ট 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
গার্ডার পড়ে দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক ও শ্রমিকরা আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরার বিআরটি প্রকল্পের দুর্ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। 

গতকাল বিকালে উত্তরা বিআরটি প্রকল্পের নির্মানাধীন এক্সপ্রেসওয়ের গার্ডার উত্তোলনকালে ক্রেন উল্টে চলমান প্রাইভেট কারের উপর পড়ে ৫ জন নিহত হওয়ার ঘটনায় রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ এবং নির্বাহী পরিচালক সাইদুর রহমান এক বিবৃতিতে বলেন, গতকালের দুর্ঘটনায় ক্রেন পরিচালনা ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে অবহেলা ছিল। ব্যস্ত সড়কে এ ধরনের নির্মাণ কাজ চলাকালীন সময়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকতে হয়, যা ওখানে ছিল না। ফলে ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে যানবাহন চলছিল। তাই এটাকে আমরা অবহেলাজনিত দুর্ঘটনা বলছি, যা শাস্তিযোগ্য অপরাধ।

নেতৃবৃন্দ বলেন, আমাদের দেশে অধিকাংশ সরকারি প্রকল্প নির্ধারিত মেয়াদকালে শেষ হয় না। অধিক মুনাফার লোভে ঠিকাদার বা প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বারবার কাজের মেয়াদ ও বাজেট বৃদ্ধি করে। এতে রাষ্ট্রের যেমন আর্থিক ক্ষতি হয়, তেমনি জনভোগান্তিও বাড়ে। এক শ্রেণির দুর্নীতিবাজ প্রকৌশলী ও কর্মকর্তাগণ এসব অনৈতিক কাজের সাথে জড়িত থাকেন। আবার নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে বিভিন্ন নির্মাণাধীন অবকাঠামো ভেঙ্গে পড়ার মতো দুর্ঘটনাও মাঝে-মধ্যেই ঘটছে। যেহেতু দেশে কোনো দুর্ঘটনার জন্যই দোষীদের শাস্তি হয় না এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানে আদালতের নির্দেশনা আইনি মার-প্যাচে আটকে যায়, সেহেতু এই ধরনের অবহেলাজনিত দুর্ঘটনা ধারাবাহিকভাবে ঘটেই চলেছে। এটা দেশে আইনের শাসনের পুরোপুরি ব্যত্যয়।

রোড সেফটি ফাউন্ডেশন উত্তরার দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদেরদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবির পাশাপাশি দেশের সকল নির্মাণকাজ সঠিকভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

Tags: বিআরটিরোড সেফটি ফাউন্ডেশন
Previous Post

গার্দিওলার তুরুপে নতুন তাস

Next Post

টিম টাইগ্রেসের সামনে দারুণ সুযোগ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টিম টাইগ্রেসের সামনে দারুণ সুযোগ

নেটওয়ার্ক সংযোগ ও নিরাপত্তা বোর্ডের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নেটওয়ার্কিং অভিজ্ঞতা বৃদ্ধি করবে জুনিপার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT