চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিবেচনায়ই ছিলেন না, এখন অবিচ্ছেদ্য অংশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 03, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে ভারতের রোহিত শর্মা ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস পর টি-টুয়েন্টি বিশ্বকাপ। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এশিয়া কাপ। টি-টুয়েন্টি ফরম্যাটে চলতি মাসের শেষে বসবে এশিয়ান সেরার আসরটি। সবমিলিয়ে ক্ষুদ্রতম সংস্করণে তিন মাস ব্যস্ত সময় পার করবে এশিয়ার দলগুলো। দুটি মেজর টুর্নামেন্টকে সামনে রেখে দল গঠনে মনোযোগী হয়েছেন নির্বাচকরা।

তারকায় ভরা ভারতের দল নির্বাচনে সবসময়ই হিমশিম খেতে হয় নির্বাচকদের। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরেও ব্যতিক্রম হচ্ছে না। অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে ভূবনেশ্বর কুমার ও দিনেশ কার্তিক আছেন দুর্দান্ত ফর্মে, যা বিশ্বকাপ দলে তাদের প্রয়োজনীয়তার পারদ উপরে তুলে দিচ্ছে দিনকে দিন।

ভূবনেশ্বরের এমন উন্নতিতে অবাক ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেকার। মাঠের খেলায় ধারাবাহিকতা ধরে রাখায় এমন উন্নতি হয়েছে বলে মনে করেন ৫৭ বর্ষী ধারাভাষ্যকার।

‘১৮ মাস আগে আমরা ভেবেছিলাম আন্তর্জাতিক ক্রিকেটকে ভূবনেশ্বরের দেয়ার মতো কিছু নেই আর। কিন্তু এখন দেখুন, কীভাবে সে ঘুরে দাঁড়িয়েছে। এখন সে টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের অবিচ্ছেদ্য অংশ।’

‘কিছুদিন আগে ভূবনেশ্বর বলেছিল, ফর্ম হারিয়ে ফেলার ব্যাপারটা অনেকের সাথেই ঘটে। সেখান থেকে ফিরে আসতে হলে বেশি বেশি করে খেলতে হবে। ভূবনেশ্বর সেটাই করেছে, কোনো বিরতি নেয়নি। এখন দেখুন, ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটাচ্ছে।’

Tags: এশিয়া কাপ ২০২২কার্তিকটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বিসিসিআইভুবনেশ্বরসঞ্জয়
Previous Post

ভরা বর্ষায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব

Next Post

বেয়ারস্টো-জয়সুরিয়ার সাথে মাসসেরার দৌড়ে ফ্রান্সের সেই তরুণ

Next Post
তিনজন তরুণ ক্রিকেটার, একজন ইংল্যান্ড, ফ্রান্স ও শ্রীলঙ্কার খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বেয়ারস্টো-জয়সুরিয়ার সাথে মাসসেরার দৌড়ে ফ্রান্সের সেই তরুণ

জিম্বাবুয়ের ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের হয়ে খেলতে আবেদন ইংল্যান্ডের ব্যালান্সের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT