চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের হয়ে খেলতে আবেদন ইংল্যান্ডের ব্যালান্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 03, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ের ক্রিকেটার মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ আম্বারল্যান্ডের বিপক্ষে ২৫ বলে ৯৫ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর কোনো কারণ ছাড়াই আজিম রফিকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করে বসেছিলেন ইয়র্কশায়ার ক্রিকেটার গ্যারি ব্যালান্স। যা কাল হয়ে দাঁড়ায়। এরপর থেকে ইয়র্কশায়ার দলে নেই ৩২ বর্ষী ইংলিশ ক্রিকেটার। মাঠে নামতে ইসিবির শুনানির অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে বসে নেই তিনি। জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে মাঠে নামতে তোড়জোড় চালাচ্ছেন ইংল্যান্ডের হয়ে খেলা ব্যালান্স।

ব্যালান্সের জন্ম ও বেড়ে ওঠা জিম্বাবুয়েতে। দেশটির অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাঁচ ম্যাচে মাঠেও নেমেছিলেন। পরে ২০০৬ সালে ইংল্যান্ডে পাড়ি জমান। সেখানে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন ইংলিশ জার্সিতে। ২৩টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন। ইংল্যান্ডের ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ১০ টেস্টে ১ হাজার রানের মাইলফলকের রেকর্ডও করেছেন।

২০২১ সালের সেপ্টেম্বরে ইয়র্কশায়ারে বর্ণবাদ কেলেঙ্কারিতে জড়িয়ে সব এলোমেলো হয়ে গেছে ব্যালান্সের। ইংল্যান্ডে খেলার সুযোগ নষ্ট হওয়ায় জিম্বাবুয়ের জার্সিতে খেলার স্বপ্ন দেখছেন। এরইমধ্যে সব দরকারি কাগজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে জমা দিয়েছেন।

আইসিসির নিয়ম অনুযায়ী দেশ পরিবর্তন করার আগে একজন ক্রিকেটারকে পূর্ণ সদস্য দেশের হয়ে সবশেষ খেলার পর অন্তত তিন বছর অতিবাহিত করতে হয়। সেখানে সবশেষ ইংল্যান্ডের হয়ে ১৪ জুলাই ২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ব্যালান্স। ফলে বাধা নেই আইসিসি থেকেও।

আসছে অস্ট্রেলিয়া বিশ্বকাপের বহরেই ব্যালান্স ফিরতে পারেন জিম্বাবুয়ে দলে। জিম্বাবুয়ের কোচ ডেভ হটনের সাথে কথাও সেরেছেন তিনি। মিলেছে সবুজ সংকেত। হটনের সাথে পারিবারিক সম্পর্কও আছে ব্যালান্সের। হটনের স্ত্রী ব্যালান্সের বাবার চাচাতো বোন। সম্পর্কে আঙ্কেল হওয়ায় তার দিকে বাড়তি নজর আছে হটনের। ফলে দুইয়ে দুইয়ে চার মিলে যেতে পারে। কপাল খুলতে পারে ব্যালান্সের।

জিম্বাবুয়ে দলে সুযোগ পেলে ইয়র্কশায়ারের সাথে চলতি চুক্তির ইতি টানতে হতে পারে ব্যালান্সকে। চুক্তিটি ২০২৪ সাল পর্যন্ত। যেখান থেকে মোটা অংকের পারিশ্রমিক পেয়ে থাকেন তিনি। কাউন্টি ক্রিকেটের নিয়ম অনুযায়ী দলে দু’জন বিদেশী ক্রিকেটার সুযোগ পেয়ে থাকেন। সেখানে ইতিমধ্যেই ফিন অ্যালেন, শাদাব খান, হারিস রউফ, দিমুথ করুনারত্নে ও শ্যানন গ্যাব্রিয়েলের মতো বিদেশী ক্রিকেটার রয়েছে দলটিতে। ফলে দেশ পরিবর্তন হলে সুযোগ হারাবেন ইয়র্কশায়ারের হয়ে।

Tags: ইয়র্কশায়ারইংল্যান্ডজিম্বাবুয়েহটন
Previous Post

বেয়ারস্টো-জয়সুরিয়ার সাথে মাসসেরার দৌড়ে ফ্রান্সের সেই তরুণ

Next Post

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা

Next Post
ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা, জনসমাগম ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা

ফারুকী বক্স অফিসের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বক্স অফিস’ থাকার প্রয়োজনীয়তা প্রশ্নে যা বললেন ফারুকী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT