চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভরা বর্ষায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:21 অপরাহ্ন 03, আগস্ট 2022
in সম্পাদকীয়
A A
ভরা বর্ষায় জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে cracked dry soil and green rice plants. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই মাস শেষ হয়ে আগস্ট মাস শুরু হলেও বর্ষার এই মৌসুমে নেই কাঙ্খিত বৃষ্টি। প্রতিদিনের তাপমাত্রা ভয়াল আকার ধারণ করেছে দেশজুড়ে। মৌসুমি ফসল ও সার্বিক কৃষি কাজে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে।

আষাঢ় ও শ্রাবণ মাসে আমন ধান আবাদ করা হয়। আষাঢ়ের মাঝামাঝি সময় থেকে শুরু করে শ্রাবণ মাস পর্যন্ত আমন ধানের বীজ জমিতে রোপণ করা হয়। তবে, চলতি আমন মৌসুমে বৃষ্টি না হওয়ায় তারা চাষাবাদ নিয়ে দুর্ভোগে পড়েছেন। অনাবৃষ্টির কারণে পানি সংকট দেখা দিয়েছে কৃষি জমিতে। কেউ কেউ পাওয়ার পাম্প দিয়ে পানি সেচ করে বীজতলা তৈরি করছেন। আবার পানি সংকটে কারো কারো রোপা বীজ মরে যাচ্ছে। কোথাও কোথাও রোদে জমি ফেটে চৌচির।

পাটের বেশ ভাল ফলন হলেও পানির অভাবে কৃষক পাট জাগ দিতে পারছে না। পাট কেটে বাড়িতে ফেলে রাখায় তা নষ্ট হতে শুরু করেছে অনেক জায়গায়। হাওরে হঠাৎ বন্যা ও বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যার নেতিবাচক প্রভাব এ বছরের ফসল উৎপাদনে বেশ ভালভাবেই পড়তে শুরু করেছে। এরমধ্যে অনাবৃষ্টি ও খরার কারণে বড় ধরণের সমস্যা দেখা দিতে পারে বলে আমাদের শঙ্কা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে গেছে চিরায়ত ঋতুর চিত্র, বদলে গেছে প্রকৃতি। কোনো ঋতুর সঙ্গেই যেন আজ প্রকৃতির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজেদের প্রয়োজনে মানুষ গাছ কেটে ফেলে বনভূমি উজাড় করছে, পাহাড় নিধন করছে সেই সঙ্গে বাড়ছে কার্বন ডাই-অক্সাইড। মানুষ শক্তি উৎপাদনে জীবাশ্ম জ্বালানি পোড়ায়, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, নাইট্রোজেন, মিথেন সহ নানা ধরনের ক্ষতিকারক গ্যাস বৃদ্ধি পায়। ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পেয়ে জলবায়ু পরিবর্তন হচ্ছে।

পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই আজ খরা, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, অসময়ে বন্যা, উজানে পানির ঢল এসব প্রতিনিয়ত ঘটে চলেছে। পরিবেশ বিজ্ঞানীরা আগেই সতর্ক করে দিয়েছিলেন, গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের প্রভাবে ২০২০ সাল নাগাদ বিশ্বে তাপমাত্রা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং উষ্ণতাপ্রবণ এলাকা বেড়ে যাবে। বৈশ্বিক তাপমাত্রা দেখলেও তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইউরোপ-আমেরিকা-আফ্রিকায় দাবানল তার জলন্ত প্রমাণ।

জলবায়ু পরিবর্তনের এই নেতিবাচক পরিস্থিতির সাথে সম্প্রতি যোগ হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধি, মূল্যম্ফীতি, লোডশেডিং, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসৃষ্ট জ্বালানি সংকটসহ নানা সমস্যা। যা পুরোবিশ্বের মতো বাংলাদেশের মানুষকেও ভোগাচ্ছে। এই অবস্থা পরিবর্তনে প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে, প্রচুর পরিমানে গাছ লাগানোর পাশাপাশি কমাতে হবে কার্বন নিঃসরণের হার। তাহলেই হয়তো সামনের দিনগুলিতে স্বস্তি ফিরতে পারে।

Tags: অনাবৃষ্টিজলবায়ু পরিবর্তনসম্পাদকীয়
Previous Post

বেঞ্চে বসে থেকেই লিগ শুরু হবে রোনালদোর

Next Post

‘বিবেচনায়ই ছিলেন না, এখন অবিচ্ছেদ্য অংশ’

Next Post
ক্রিকেট ম্যাচে ভারতের রোহিত শর্মা ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিবেচনায়ই ছিলেন না, এখন অবিচ্ছেদ্য অংশ’

তিনজন তরুণ ক্রিকেটার, একজন ইংল্যান্ড, ফ্রান্স ও শ্রীলঙ্কার খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বেয়ারস্টো-জয়সুরিয়ার সাথে মাসসেরার দৌড়ে ফ্রান্সের সেই তরুণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT