চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ পৌর আ.লীগের সভাপতি বদি, সম্পাদক বাহাদুর

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:35 অপরাহ্ন 24, জুলাই 2022
in কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দিতায় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে । তবে ওই পৌর আওয়ামী লীগের একটি অংশ সম্মেলন শুরুর আগে থেকেই সম্মেলন বয়কট করে।

রোববার বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও বদির বিরুদ্ধ গ্রুপের বয়কটের মাধ্যমে বিকেল ৩টায় প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই সভায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউছুফ মনো সভাপতিত্ব করার কথা থাকলেও অবশেষে সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী বলেন, কাউন্সিল অধিবেশনের জন্য করা কাউন্সিলরদের তালিকা নিয়ম বহির্ভূতভাবে করায় শুরু থেকে আমার কোন অনুমোদন নেওয়া হয়নি। সভাপতির অনুমোদনবিহীন কেমন সম্মেলন কিছুই বুঝতে পারছি না। একারণে আমি সহ অনেকেই সম্মেলন বয়কট করেছি।

এ প্রসঙ্গে পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইউছুফ মনো বলেন, সভাপতির অনুপস্থিতির কোন ধরনের রেজুলেশন না করে আমাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বদির দলের সাধারণ সম্পাদকের যোগসাজশে মনগড়া তালিকা প্রণয়ন করায় আজকের সম্মেলন আমি বয়কট করেছি।

দ্বিতীয় অধিবেশনের শুরুতে বিদ্যালয়ের অপর একটি কক্ষে জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশরসহ একটি কক্ষে আড্ডা দিলেও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান ও উখিয়া-টেকনাফ আসনের সাংগঠনিক দলের প্রধান রাজা শাহ আলম চৌধুরী উপস্থিতিতে কাউন্সিলদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রহমান বদি সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর জয়ী ঘোষণা করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান বলেন, দ্বিতীয় অধিবেশনে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুর রহমান বদিকে সভাপতি ও মোহাম্মদ আলম বাহাদুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল বশর বলেন, একটি পক্ষ বয়কট করেছে। কারণ, টেকনাফ পৌর সম্মেলনে প্রথম অধিবেশনের পর পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সভাপতি অনুপস্থিত ছিল। কাউন্সিলর তালিকা অনুমোদন নেই এবং অবৈধ ছিল। কাউন্সিলর তালিকায় মাদক মামলার বিচারাধীন মামলার আসামি, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার আসামি রয়েছেন। সুতরাং অবৈধ দ্বিতীয় অধিবেশন আমিসহ অনেকেই বর্জন করেছে।

Previous Post

মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে এখন থেকেই সতর্কতা জরুরি

Next Post

করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি

Next Post
বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জরিমানার কবলে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT