চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জরিমানার কবলে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 24, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন, একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিখর ধাওয়ানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় তুলে নিয়েছে ভারত। তবে সে ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়েতে হচ্ছে সফরকারীদের। ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথম ওয়ানডেতে ভারত নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করায় এমন শাস্তি মিলেছে বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শিখর ধাওয়ানদের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন।

আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ অণুচ্ছেদ অনুযায়ী প্রতি ওভারের কারণে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানার বিধান রয়েছে। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক ধাওয়ান স্লো ওভার রেটের অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৩ রানে হারিয়েছে ভারত। ৩০৮ রান তাড়া করতে নামা ক্যারিবীয়দের শেষ ওভারে আঁটকে দেন মোহাম্মদ সিরাজ। আর তাতে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

Tags: আইসিসিওয়েস্ট ইন্ডিজধাওয়ানভারতলিড স্পোর্টসস্লো ওভার রেট
Previous Post

করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি

Next Post

প্রধানমন্ত্রীর ‘নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২’ উদ্বোধন

Next Post
প্রধানমন্ত্রীর নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২ উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর ‘নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২২’ উদ্বোধন

প্রাণ-আরএফএল এর ২৫ বছর উদযাপন অনুষ্ঠানে বক্তা বক্তৃতা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০৩০ সালের মধ্যে ২ বিলিয়ন ডলার পণ্য রপ্তানি করতে চায় প্রাণ-আরএফএল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT