চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে এখন থেকেই সতর্কতা জরুরি

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:25 অপরাহ্ন 24, জুলাই 2022
in সম্পাদকীয়
A A
মাঙ্কিপক্স ভাইরাসের ভাইরাসের কণিকা মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের পর এবার আরেক উদ্বেগের নাম মাঙ্কিপক্স। সম্প্রতি মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার এ ভাইরাসটি সর্ম্পকে জরুরি সতর্কতা জারি করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে ডব্লিউএইচওর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্য সতর্কতা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, এখন পর্যন্ত বিশ্বের ৭৫টিরও বেশি দেশে ১৬ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই ভাইরাল সংক্রমণজনিত রোগটি পশ্চিম এবং মধ্য আফ্রিকায় সাধারণত সবচেয়ে বেশি দেখা গেলেও চলতি বছর সেই গণ্ডি পেরিয়েছে। গত ৭ মে প্রথম একজন ইউরোপীয় নাগরিকের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়। নাইজেরিয়া থেকে ওই ব্যক্তি ইংল্যান্ডে ফিরে এসেছিলেন। পুরো বিশ্বই যে এখন আর বিচ্ছিন্ন কিছু নয় সেটা করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ খুব ভালোভাবেই দেখিয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন এই ভাইরাসটি সম্পর্কে এখন থেকে সতর্ক নজরদারি রাখতে হবে।

তবে করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ গুটিকয়েক সফল দেশের মধ্যে অন্যতম। সেই বিষয়টি মাঙ্কিপক্সের ক্ষেত্রেও আমাদেরকে আশাবাদী করে তোলে। এখন থেকে সতর্কাবস্থায় থাকলে নতুন এই ভাইরাস মোকাবেলায়ও বাংলাদেশ হবে বলে আমাদের বিশ্বাস। সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের উদ্যোগী হতে আহ্বান জানাচ্ছি।

Tags: ভাইরাসমাঙ্কিপক্সসম্পাদকীয়
Previous Post

ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছে ‘হাওয়া’, আগ্রহ বাড়ছে দর্শকদের

Next Post

টেকনাফ পৌর আ.লীগের সভাপতি বদি, সম্পাদক বাহাদুর

Next Post
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের মানচিত্র ও আশপাশের এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফ পৌর আ.লীগের সভাপতি বদি, সম্পাদক বাহাদুর

বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT