চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ইতালিতে, বেশি মৃত্যু ব্রাজিলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 03, জুলাই 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা মহামারীতে মৃতদেহ বহন করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ৭২৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছেন তিন লাখ ৮৬ হাজার ৬২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৬০৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইতালিতে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

রোববার (৩ জুলাই) সকালে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার প্রতিমুহূর্তের হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সর্বশেষ এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৭ জন। মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ লাখ ৬০ হাজার ৭৮৭ জন। রোগী শনাক্ত হয়েছেন ৫৫ কোটি ৪০ লাখ ৩১ হাজার পাঁচজন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৫২ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ১৩০ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৪২ হাজার ৭২০ জন রোগী। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ২৪ লাখ ৭৬ হাজার ৯২০ জন। তাদের মধ্যে মারা গেছেন ছয় লাখ ৭১ হাজার ৯৩৮ জন। ইতালিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮৪ হাজার ৭০০ জন এবং মারা গেছেন ৫৯ জন। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ৯৫৪ জন শনাক্ত এবং মারা গেছেন এক লাখ ৬৮ হাজার ৪৮৪ জন।

যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমিত ১৫ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ২৭ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ কোটি ৯৫ লাখ ২২ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ১০ লাখ ৪৩ হাজার ৩০৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মারা গেছেন ৫১ জন এবং সংক্রমিত হয়েছেন তিন হাজার ২৮৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি ৮৪ লাখ ৩৬ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮১ হাজার ২১৬ জনের। উত্তর কোরিয়ায় নতুন সংক্রমিত ১০ হাজার ৬৯৫ জন এবং মারা গেছেন ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ২৪ হাজার ৫৬২ জন।

এছাড়া অস্ট্রেলিয়ায় ৫৪ জন, জাপানে ১৬ জন, ইন্দোনেশিয়ায় পাঁচজন, মেক্সিকোতে ৩১ জন, পোল্যান্ডে ছয়জন, থাইল্যান্ডে ১৭ জন, চিলিতে ৩৮ জন, তাইওয়ানে ৯৬ জন, গ্রিসে ২৬ জন, ফিলিপাইনে ১৩ জন, পেরুতে ১৯ জন, নিউজিল্যান্ডে ২১ জন, গুয়েতেমালায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tags: করোনাভাইরাসনতুন রোগী শনাক্ত
Previous Post

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টুয়েন্টি

Next Post

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে প্রস্তুত রোনালদো

Next Post
রোনালদো ফুটবল মাঠে, উদ্বিগ্ন মুখে, ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে প্রস্তুত রোনালদো

বৈদ্যুতিক পোলের উপরে ঝুলন্ত বিভিন্ন বৈদ্যুতিক তার ও সরঞ্জাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত ঘেষা জয়পুরহাটে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসি ক্যামেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT