চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 পূর্বাহ্ন 03, জুলাই 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডমিনিকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টুয়েন্টি ভেসে গেছে বৃষ্টিতে। রোববার একই মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ। মাঠ ভেজা থাকায় প্রায় দুই ঘণ্টা পর শুরু হওয়া ম্যাচে বার বার হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৪ ওভারে। সেটিও শেষ করা যায়নি আবহাওয়ার কারণে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রান তোলার পর আরেক দফা বৃষ্টি নামলে ওয়েষ্ট ইন্ডিজ সময় সন্ধ্যার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ম্যাচের দৈর্ঘ্য কমে এলে রান তোলার গতি বাড়াতে হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল উল্টো ছবিটা। ম্যাচ যতই ছোট হতে লাগল রান তোলার হারও কমতে লাগল। ১৩তম ওভারের প্রথম তিন বলে নুরুল হাসান সোহান দুটি ছক্কা মারলে বাংলাদেশের রান তিন অঙ্কে পৌঁছায়।

বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় পৌনে দুই ঘণ্টা পর খেলা শুরু হয়। যে কারণে ম্যাচ নামিয়ে আনা হয় ১৬ ওভারে। পাওয়ার প্লে’র ৫ ওভারে বাংলাদেশ ২ উইকেট হারিয়ে তোলে ৪৬ রান। পরে অবশ্য রান তোলার গতি কমে যায়। ৭.৪ ওভারে ৪ উইকেটে ৬০ রান তোলার পর শুরু হয় বৃষ্টি।

পরে ইনিংসের দৈর্ঘ্য কমে আরও ২ ওভার। তবে বাংলাদেশ রানের গতি বাড়াতে পারছিল না মোটেও। উল্টো হারাতে থাকে উইকেট। নুরুল হাসান সোহানের ক্যামিওতে একশ পেরোয় সফরকারীরা। এ কিপার-ব্যাটার ১৬ বলে করেন ২৫ রান।

সাকিব আল হাসান ১৫ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলে রান তোলায় ভারসাম্য আনেন। এনামুল হক বিজয় ছিলেন আগ্রাসী। ১০ বলে করেন ১৬ রান। লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদের মন্থরতা ও মুনিম শাহরিয়ার, আফিফ হোসেনের নেমেই সাজঘরে ফেরা বাংলাদেশকে করতে দেয়নি প্রানবন্ত ব্যাটিং। বরং কোনঠাসা হয়েই থাকতে হয় বেশিটা সময়।

উইন্ডিজ বোলারদের মধ্যে সবচেয়ে সফল রোমারিও শেফার্ড। তিনি নেন তিন উইকেট। হেইডেন ওয়ালশ নেন দুই উইকেট।

Tags: টসডমিনিকাপ্রথম টি-টুয়েন্টিলিড স্পোর্টস
Previous Post

১৬ ওভারের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ইতালিতে, বেশি মৃত্যু ব্রাজিলে

Next Post
করোনা মহামারীতে মৃতদেহ বহন করছে স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ইতালিতে, বেশি মৃত্যু ব্রাজিলে

রোনালদো ফুটবল মাঠে, উদ্বিগ্ন মুখে, ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে প্রস্তুত রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT