চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে প্রস্তুত রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:38 পূর্বাহ্ন 03, জুলাই 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো ফুটবল মাঠে, উদ্বিগ্ন মুখে, ম্যানচেস্টার ইউনাইটেড জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় তাকে। মর্যাদার এই আসরে প্রতিপক্ষের কাছে আতঙ্কের নাম ক্রিস্টিয়ানো রোনালদো। আসরে সর্বোচ্চ ১৪০ গোল রয়েছে তার। যার ধারে কাছে নেই দ্বিতীয় কেউ। সেই রোনালদোই নেই আগামী চ্যাম্পিয়ন্স লিগের আসরে। পয়েন্ট টেবিলের ৬ থেকে লিগ শেষ করেছে তার দল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগ আসরে। সে কারণেই কি না ক্লাব ছাড়তে চান রোনালদো।

একরাশ স্বপ্ন নিয়ে জুভেন্টাস ছেড়ে পুরনো রেড ডেভিলদের ডেরায় ফিরে গিয়েছিলেন পর্তুগিজ সুপার স্টার। দলের হয়ে সর্বোচ্চ ২৪ গোল দিলেও সতীর্থদের সহায়তা পাননি। ফলাফল চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে তার দল। ক্লাবের এমন পারফরমেন্সে বেশ হতাশ ও মর্মাহত ৩৭ বর্ষী তারকা।

রোনালদোর কাছে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। রোনালদোর নিজের স্বপ্নটাও কম বড় নয়। চ্যাম্পিয়ন্স লিগে নিয়মিত রাজত্ব করেন যিনি, তাকে কি প্রিমিয়ার লিগে ভুলে থাকা যায়! জানুয়ারিতেই জানিয়ে রেখেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের আশা পূরণ না হলে ছাড়তে চান ক্লাব। লিগে টিকে থাকতে সতীর্থদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করেছেন। উজ্জীবিত করার চেষ্টা করেছেন প্রতিনিয়ত। তাতেও কাজ হয়নি।

সম্প্রতি স্কাই স্পোর্টসকে রোনালদো জানিয়েছেন,‘আমি ষষ্ঠ বা সপ্তম স্থান বা পঞ্চম স্থানে থাকার লড়াইয়ের জন্য ক্লাবে থাকতে চাই না।’

এরপর থেকেই ক্লাব ছাড়ার জোড়াল গুঞ্জন ওঠে গেছে। টাইমস ডানকান ক্যাসেলসের দাবি, ভালো প্রস্তাব পেলে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ক্লাব ছাড়ার অনুমতি চেয়ে রেখেছেন সিআরসেভেন। ধারণা করা হচ্ছে ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ না করেই অন্য ক্লাবে যোগ দেবেন রোনালদো। সে তালিকায় সবার উপরে রয়েছে কদিন আগেই ছেড়ে আসা ক্লাব জুভেন্টাসের নাম।

Tags: জুভেন্টাসম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
Previous Post

বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ইতালিতে, বেশি মৃত্যু ব্রাজিলে

Next Post

সীমান্ত ঘেষা জয়পুরহাটে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসি ক্যামেরা

Next Post
বৈদ্যুতিক পোলের উপরে ঝুলন্ত বিভিন্ন বৈদ্যুতিক তার ও সরঞ্জাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত ঘেষা জয়পুরহাটে গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসি ক্যামেরা

বাংলাদেশ ক্রিকেট কোচ ডমিঙ্গো সংবাদ সম্মেলনে ভাবনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো অজুহাত নয়, ব্যাটিং ভালো হয়নি: ডমিঙ্গো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT