চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হল বাঁচাতে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 23, জুন 2022
in বিনোদন
A A
বাংলাদেশে সিনেমা আমদানির পক্ষে মত প্রকাশ করছেন দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার সংকট কাটাতে দেশের সিনেমা হল মালিকরা এরআগে একাধিকবার ভারতীয় সিনেমা আমদানির উদ্যোগ নিয়েছিলেন। তখন এমন উদ্যোগের বিপক্ষে অবস্থান নেয় পরিচালক সমিতিসহ এফডিসির সকল সংগঠন। তবে ‘দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা’ তৈরী হওয়ায় চলচ্চিত্র পরিচালক সমিতি হল মালিকদের পুরনো সেই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানালো, ‘দেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা চলুক’।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান চ্যানেল আই অনলাইনকে ভারতীয় সিনেমা আমদানির পক্ষে ইতিবাচক ইচ্ছা পোষণ করে বলেন, আমরা সবাই মিলে চাচ্ছি ভারতীয় সিনেমা আসুক। সিনেমার সঙ্গে জড়িত সংগঠনগুলো চাচ্ছে ভারতীয় সিনেমা আসুক। সেই পরিবেশ আমরা তৈরি করে দিতে চাই, নইলে সিনেমা হলে না আসার অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে দর্শক!

শুধু পরিচালক সমিতি নয়, চলচ্চিত্র পরিবারের সকল সংগঠন চাইছে, ভারতীয় সিনেমা আসুক। একসঙ্গে মিটিং করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার পরিচালক সোহান।

“সবকিছু বিচার বিশ্লেষণ করে আগামী দুই-তিন বছরের জন্য আমাদের দেশে ভারতীয় সিনেমা চালানো হোক। তবে নিয়ম হতে হবে বছরে ১০টির বেশি ভারতীয় সিনেমা যেন আমদানি করা না হয়। ইতোমধ্যে আমরা তথ্য মন্ত্রণালয়ে বিষয়টি জানিয়েছি।” -বলেন সোহান।

ভারতীয় সিনেমা আমদানির পক্ষে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও। তিনি বলেন, আমরা ছবির সংখ্যা বাড়াতে পারিনি। তাই ভারতীয় ছবি আমদানির প্রস্তাবনা দেওয়া হয়েছে। একটা সময় বেঁধে দিয়ে আমদানির অনুমতি দেওয়া যেতে পারে। সিনেমা আমদানির মাধ্যমে যদি বন্ধ সিনেমা হল খুলতে পারি, তাহলে এর মাধ্যমে বেনিফিট হতে পারে বলে মনে করি।

তিনি বলেন, সরকার সবকিছু করে দেবে না। যদি আমরা সবাই এক সুরে কথা বলি, তাহলে সরকার কিছু করবে। সেজন্য সবাইকে এক হতে হবে। সিনেমা হলগুলো চালু না রাখলে ব্যবসা হবে না। আর ব্যবসা না করলে প্রযোজক আরেকটা ছবি বানাতে পারবেন না। কারণ একটি সিনেমা বানাতে অনেক টাকা লগ্নি করতে হয়। আমি সেই ছবিতে কাজ করলাম কি না, সেটা বড় কথা না। আমি চাই বেশি বেশি সিনেমা নির্মিত হোক। শিল্পীরা যেন কাজ করতে পারেন, সেই চেষ্টা আমি করে যাচ্ছি।

Tags: কেয়ামত থেকে কেয়ামতপরিচালকপরিচালক সমিতিপ্রযোজকব্যবসাভারতীয় সিনেমালিড বিনোদনশিল্পী সমিতিসোহানুর রহমান সোহান
Previous Post

আদালত ঘুরে জামাই-শ্বশুরের গরু-মহিষের বিরোধ যেভাবে মিটলো

Next Post

মালয়েশিয়ার জালে ৬ গোল বাংলাদেশের

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল গোল উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার জালে ৬ গোল বাংলাদেশের

পদ্মা সেতুর দৃশ্য, বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু আঞ্চলিক প্রবৃদ্ধি বাড়াবে: অস্ট্রেলীয় হাইকমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT