চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতায়ের কবলে ‘সিআইডি’ খ্যাত অভিনেতা হৃষিকেশ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 13, জুন 2022
in বিনোদন
A A
দুই অভিনেতা হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার জন্য পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় টেলিভিশনের কালজয়ী শো সিআইডির ইনস্পেক্টর সচিনকে চেনেন না এমন দর্শক খুঁজে পাওয়া দুস্কর! মুহূর্তেই যিনি সমস্ত জটিল কেস সমাধান করে ফেলতেন! অথচ বাস্তবে নিজেই হলেন ছিনতাইয়ের শিকার!

হ্যাঁ, সিআইডির সচিন খ্যাত অভিনেতা হৃষিকেশ পাণ্ডে মহাবিড়ম্বনায়। ছিনতাইয়ের শিকার হয়ে তাকে নিয়ে হাসাহাসি সোশ্যাল মিডিয়ায়! পরিবারের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন অভিনেতা। বাস থেকে অভিনেতার স্লিং ব্যাগে রাখা নগদ-সহ জরুরি কাগজপত্র চুরি হয়ে গিয়েছে!

সম্প্রতি কোবালা থেকে বাসে করে তারদেও যাচ্ছিলেন হৃষিকেশ, সেই সময়ই ঘটে এই ঘটনা। এ বিষয়ে অভিনেতা জানান, ‘আমরা সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বাস ধরি। এরপর বাস থেকে নেমে দেখলাম আমার স্লিং ব্যাগের ভিতর নগদ টাকা, আমার আধার কার্ড, প্যান কার্ড, গাড়ির কাগজপত্র কিছুই নেই। আমি তৎক্ষণাত কোবালা থানায় জানাই ঘটনা, মালাড পুলিশকেও খবর দিই’।

পর্দায় এইরকম সব মামলার সমাধান নিমেষেই করে ফেলতেন ইন্সপেক্টর সচিন, সিআইডি ইন্সপেক্টর নিজেই এবার চোরেদের কবলে। সচিনের কথায়, ‘আশা করি পুলিশ এই মামলাটার সমাধানসূত্র খুঁজে পাবেন’।

কদিন আগেই সিআইডি টিমের রি-ইউনিয়নের অংশ হয়েছিলেন হৃষিকেশ। দয়ানন্দ শেট্টি (ইন্সপেক্টর দয়া), আদিত্য শ্রীবাস্তব (সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ), দীনেশ ফাদনিস (ইন্সপেক্টর ফ্রেডরিকস), শ্রদ্ধা মুসলে (ডা. তারিকা)-রা একছাদের তলায় এসে চুটিয়ে পার্টি করেন। সেখানেই হাজির ছিলেন হৃষিকেষও। – হিন্দুস্তান টাইমস

Tags: অভিনেতাছিনতাইতারকাসিআইডি
Previous Post

ভারতকে পেছনে ফেলে চারে পাকিস্তান

Next Post

কেরাণীগঞ্জে লেবার ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন

Next Post
লেবার ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ব্যানার. Channel i News - চ্যানেল আই নিউজ

কেরাণীগঞ্জে লেবার ফাউন্ডেশনের উদ্যোগে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উদযাপন

আওয়ামীলীগের বিরুদ্ধে ইসির অভিযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামীলীগকে জবাই করছে ইসি: আরফানুল হক রিফাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT